
| Headline : |
|
লক্ষ্মীপুরের ওপি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক
।। বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১১ মে, ২০২৪) :-
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন লক্ষ্মীপুর জেলার সন্তান সামির আহমেদ ওপি। শনিবার (০৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। কমিটিতে উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সামির আহমেদ ওপির নাম প্রকাশ হওয়ার পর পর ই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের তাকে অভিনন্দন জানাতে দেখা যায় যায়। সামির আহমেদ ওপি স্কুল জীবনে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সামির আহমেদ ওপি লক্ষ্মীপুর জেলার সুপরিচিত আওয়ামী পরিবারের সন্তান। তার নানা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক মাস্টার আমৃত্যু মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিটের কমান্ডার ছিলেন, তার জেঠা প্রয়াত মো. শাহজাহান লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। |