মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
Headline : জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা       ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন      
আজ সনাতনী সম্প্রদায়ের বিদ্যাদেবী সরস্বতী পূজা
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।
Published : Wednesday, 14 February, 2024 at 10:03 AM
আজ ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার  সনাতনী সম্প্রদায়ের বিদ্যাদেবী সরস্বতী পূজা। এ দেবীর পূজা প্রায় ঘরে ঘরে অতিভ আনন্দের সাথে পালিত হয়। আগামী বৃহস্পতিবার থেকে এস,এস,সি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাই সনাতনী পরীক্ষার্থীরা সারাদিন  উপবাস থেকে মায়ের পদতলে  অঞ্জলি দিয়ে মাকে প্রনাম করে বলবে মা  আমাদের পরীক্ষা যাতে ভালো হয়।
 ধর্মাবলম্বীদের অন্যতম সরস্বতী পূজার উৎসব। এ উপলক্ষে বসেছে জমজমাট প্রতিমার হাট। দোকানে এবং অস্থায়ী হাটে এ সরস্বতী পূজোর প্রতিমা কেনা-বেচা হচ্ছে।
 উপজেলা  শাকপুরা লালার হাট,কানুনগোপাড়া, হরিমন্দির,ঢাকার  বিক্রমপুরের মৃত হরিপদ পালের ছেলে বাসুদেব পালের প্রতিমা  অপরুপ কাজ মানুষমুগ্ধিত ও আনন্দিত।  


প্রতিমা, দাম সম্পর্কে বাসুদেব বলেন, এটা সম্পূর্ণ মান অনুযায়ী হয়ে থাকে। আমার এখানে ১ থেকে ৫ হাজার পর্যন্ত একটা প্রতিমার দাম আছে।
তিনি আরো জানান প্রতিমাগুলো নিজেরাই তৈরি করি। নিজেদের দেবীকে নতুন রুপ দিতে অনেক আনন্দ, ব্যবসাটা উদ্দেশ্য না এখানে। ব্যবসার পাশাপাশি ধর্মীয় অনুভূতিটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে।
 ফুল বিক্রেতা ববিতা নার্সারী রবি জানান আমি দামাদামি করিনা, তবে ১০০-১৫০ টাকা করে চাই। যে যা দেয় তা নিয়ে বিক্রি করে দেই। তবে ক্রেতারা এসব কিনতে খুব আন্তরিক। ১০ টাকা দিয়ে ১০টা। পূজা জন্য উপকরণ কিনতে আসা মিলি চৌধুরী জানান দেবী সরস্বতী আমাদের বিদ্যার দেবী এজন্য তার কাছে আমরা আমাদের সন্তানরা যেনো মেধাবী হয় এটাই এখন বড় কামনা। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে, আমেরিকান প্রবাসী,রেমিট্যান্স যুদ্ধা সন্তোষ দে জানান। ছোটবেলায় আমরা এ সরস্বতী পূজা উপলক্ষে কতইনা আনন্দ করতাম। শিক্ষিকা ডেইজি ভট্টাচার্য্য জানান,এ পূজা উপবাস থেকে শিক্ষার্থীরা করে তা না বড়রাও অঞ্জলি দেয়। 
উল্লেখ্য, হিন্দু ধর্ম মতে দুর্গার মেয়ে সরস্বতী। তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে, সাদা রাজহাঁসে চড়ে, জ্ঞানের দেবী আসেন ধরায়।
এই দিনে জ্ঞান বৃদ্ধির আশায়, উপবাসে থেকে দেবীর নামে অঞ্জলী দিয়ে বিশেষ প্রার্থনা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্ম মতে, বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী মা সরস্বতীর পুজো হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও সকলের কাছে পরিচিত। বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজো।

সরস্বতী পূজোর নিয়মের মধ্যে, সরস্বতী পূজোর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হয়। তবে পূজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য এদিন নিম ও হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে। পূজোর স্থানে একটি পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে সরস্বতীর মূর্তি স্থাপন করে থাকেন হিন্দু ধর্মের সরস্বতী ভক্তরা। মূর্তির সামনে জলভর্তি ঘটি বসিয়ে তার ওপরে রাখতে হয় আম্রপত্র। এর পর তার ওপর পান পাতা রেখে দিতে হয়। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে সাজিয়ে রাখা হয়।
এছাড়াও থাকে কুলসহ নানান প্রকারের ফল। কারণ কুলই সরস্বতী পূজোর প্রধান ফল। সরস্বতী পূজোর আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই। বরং পূজোর অঞ্জলির পরই সাধারণত কুল খাওয়া হয়ে থাকে। এবং সরস্বতী মূর্তির এক পাশে রাখা হয় দোয়াত, খাগের কলম ও বই। আমের মুকুল, পলাশ ফুল অর্পণ করবেন। সঙ্গীত বা নৃত্যশিল্পী হলে এই শিল্পের সঙ্গে যুক্ত সামগ্রীও মূর্তির পাশে রাখা হয়ে থাকে। এরপর সরস্বতী পূজোর মন্ত্রপাঠ পূর্ণ করে দেবীকে ভোগ নিবেদন করে থাকেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)