
| Headline : |
|
আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন ইমরান
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম।
|
বোয়ালখালীতে গত গত শুত্রবার পাহাড়ে বেড়াতে গিয়ে আসার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত মো. ইমরান উদ্দিন আরমান (২৩) ৫দিন আই,সি,ইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ছেড়ে চলেগেলেন। সে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আরমানকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক দীপক দিওয়ান। আরমান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউছুপ তালুকদার বাড়ির মুহাম্মদ বদিউল আলমের বড় ছোট ছেলে।পরিবারে দুই ভাই, এক ভাই বিদেশে থাকে।তার মা নেই। জানাগেছে গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কানুনগোপাড়া সড়কের পূর্ব গোমদণ্ডী হযরত আয়েশা সিদ্দিক (রা.) মাদ্রাসার সামনে দুই বাইকের সংর্ঘষে আরমানসহ ৪ জন আরোহী গুরুতর আহত হয়েছিল। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। তার পারিবারিক সুত্রে জানাগেছে,তার আবস্হা খারাপ হতে থাকলে শুক্রবার রাতে চমেক হাসপাতাল থেকে আরমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় আরমান মারা যায়। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তো। |