মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
Headline : জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা       ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন      
ডিএ তায়েবের ঘরে একই মঞ্চের তিন পুরস্কার
।। বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 10 October, 2023 at 9:59 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১০ অক্টোবর, ২০২৩) :-
ডিএ তায়েব। বাংলাদেশের মিডিয়া জগতের খুবই পরিচিত একটি মুখ। তিনি একইসাথে শক্তিমান পরিচালক, কাহিনীকার, অভিনেতা ও চিত্রনায়ক। তাঁর সহধর্মিণী মাহবুবা শাহরিনও একজন স্বনামধন্য প্রযোজক ও লেখক। আর তাদের একমাত্র কন্যা টুনটুনি এই সময়কার বেশ জনপ্রিয় শিশু শিল্পী। তাইতো এবার তারা তিনজন ই পেলেন একই মঞ্চ থেকে আলাদা আলাদা ক্ষেত্রে তিন পুরস্কার। ডিএ তায়েব চিত্রনায়ক হিসেবে বিশেষ অবদানের জন্য, মাহবুবা শাহরিন প্রযোজক হিসেবে এবং টুনটুনি পেলেন শিশু শিল্পী হিসেবে। 

পুরস্কারটি হল দিয়ামনি মাল্টিমিডিয়া প্রদত্ত দিয়ামনি মাল্টিমিডিয়া আইডল এ্যাওয়ার্ড ২০২৩। দিয়ামনি মাল্টিমিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাদেরকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট শামসুল হক টুকু এমপি তাদের হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেন। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দিয়ামনি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। উল্লেখ্য, ডিএ তায়েব পেশাগত জীবনে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। প্রায় এক বছর আগে তিনি স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। পুলিশের দায়িত্ব পুরোপুরি পালন করেই অবসরে সময় বের করে এবং বিভিন্ন ছুটিতে অভিনয় এবং পরিচালনা করতেন। 

মিডিয়া জগতের ন্যায় পুলিশ বিভাগেও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তাইতো বাংলাদেশ পুলিশ এসোসিয়নের প্রতিষ্ঠাকালীন থেকে তার অবসরোত্তর পর্যন্ত তিনি এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। অবসরের পরেও পুলিশ বিভাগের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তাইতো পুলিশ এসোসিয়েশনের সদস্যগণ তাকে আজীবনের জন্য সংগঠনের উপদেষ্টা করে নিয়েছেন। তার পরিচালিত ও অভিনিত নাটকগুলো পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করেছে। তাঁর অভিনিত সিনেমা অন্ধকার জগৎ, আমার মা এবং ইশা খাঁ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)