
| Headline : |
|
ডিএ তায়েবের ঘরে একই মঞ্চের তিন পুরস্কার
।। বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা
(১০ অক্টোবর, ২০২৩) :-
ডিএ তায়েব। বাংলাদেশের মিডিয়া জগতের খুবই পরিচিত একটি মুখ। তিনি একইসাথে শক্তিমান পরিচালক, কাহিনীকার, অভিনেতা ও চিত্রনায়ক। তাঁর সহধর্মিণী মাহবুবা শাহরিনও একজন স্বনামধন্য প্রযোজক ও লেখক। আর তাদের একমাত্র কন্যা টুনটুনি এই সময়কার বেশ জনপ্রিয় শিশু শিল্পী। তাইতো এবার তারা তিনজন ই পেলেন একই মঞ্চ থেকে আলাদা আলাদা ক্ষেত্রে তিন পুরস্কার। ডিএ তায়েব চিত্রনায়ক হিসেবে বিশেষ অবদানের জন্য, মাহবুবা শাহরিন প্রযোজক হিসেবে এবং টুনটুনি পেলেন শিশু শিল্পী হিসেবে। পুরস্কারটি হল দিয়ামনি মাল্টিমিডিয়া প্রদত্ত দিয়ামনি মাল্টিমিডিয়া আইডল এ্যাওয়ার্ড ২০২৩। দিয়ামনি মাল্টিমিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাদেরকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট শামসুল হক টুকু এমপি তাদের হাতে এই এ্যাওয়ার্ড তুলে দেন। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দিয়ামনি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। উল্লেখ্য, ডিএ তায়েব পেশাগত জীবনে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। প্রায় এক বছর আগে তিনি স্বেচ্ছায় অবসরগ্রহণ করেন। পুলিশের দায়িত্ব পুরোপুরি পালন করেই অবসরে সময় বের করে এবং বিভিন্ন ছুটিতে অভিনয় এবং পরিচালনা করতেন। মিডিয়া জগতের ন্যায় পুলিশ বিভাগেও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তাইতো বাংলাদেশ পুলিশ এসোসিয়নের প্রতিষ্ঠাকালীন থেকে তার অবসরোত্তর পর্যন্ত তিনি এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। অবসরের পরেও পুলিশ বিভাগের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। তাইতো পুলিশ এসোসিয়েশনের সদস্যগণ তাকে আজীবনের জন্য সংগঠনের উপদেষ্টা করে নিয়েছেন। তার পরিচালিত ও অভিনিত নাটকগুলো পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করেছে। তাঁর অভিনিত সিনেমা অন্ধকার জগৎ, আমার মা এবং ইশা খাঁ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। |