
| Headline : |
|
বারিশ হকের দিয়ামনি মাল্টিমিডিয়া আইডল এ্যাওয়ার্ড অর্জন
।। বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৯ অক্টোবর, ২০২৩) :-
দিয়ামনি মাল্টিমিডিয়া প্রদত্ত দিয়ামনি মাল্টিমিডিয়া আইডল এ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেছেন এ সময়কার সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটর বারিশ হক। দিয়ামনি মাল্টিমিডিয়ার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট শামসুল হক টুকু এমপি শিশু ব্র্যান্ড প্রমোটর বারিশ হকের হাতে এ এ্যাওয়ার্ডটি তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। সভাপতিত্ব করেন, দিয়ামনি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। অনুষ্ঠানে বারিশ হককে ছাড়াও শিক্ষা, মানবসেবা, সাংবাদিকতা, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য, মডেলিং সহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিভিন্নজনকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বারিশ হক এসেছেন ব্যাপক আকর্ষণীয় সাজে। যেন আকাশ থেকে পরী এলো নেমে। তাইতো পুরো সময়জুড়ে শিশু থেকে বয়স্ক সবার মধ্যে হিড়িক লাগে বারিশ হকের সাথে ফটোসেশান নিয়ে। বারিশ হকও সবার সাথে ফটোশেসনে অংশ নিয়েছেন খুবই আপন মনে। |