
| Headline : |
|
চিত্রনায়িকা সারা জেরিনের জয়িতা এ্যাওয়ার্ড অর্জন
|
|
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
জয়িতা নারী উন্নয়ন সংগঠন প্রদত্ত জয়িতা এ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সারা জেরিন। চিত্রনায়িকা হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ এ্যাওয়ার্ড অর্জন করেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায়৷ রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এস এম মুজিবুর রহমান তাঁর হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন। উল্লেখ্য,‘দর্শকপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে কাজ শুরু করেন সারা জেরিন। প্রথম ছবিতেই সাইমন সাদিককে তিনি নায়ক হিসেবে পান। এরপর তার অভিনীত ‘রোমিও’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘তোমার জন্য মন কাঁদে’ নামের ছবিগুলো মুক্তি পায়। ২০১৬ সালের পর বিরতি টানেন সারা জেরিন। তবে এ প্রতিবেদকের সাথে আলাপকালে খুব শীগ্রই চলচ্চিত্রে নিয়মিত হওয়ার হবেন বলে জানিয়েছেন জনপ্রিয় এ নায়িকা। |