মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
পাবনায় পিসিডি’র নিরাপদ সবজি উৎপাদনে গোলটেবিল বৈঠক; বিষমুক্ত সবজি উৎপাদনে গুরত্বারোপ
বার্তা প্রেরক:- কামাল সিদ্দিকী, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 15 June, 2023 at 11:35 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৫ জুন, ২০২৩) :-
ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে পাবনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বেলা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর (পিসিডি) আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পিসিডি’র নির্বাহী পরিচালক মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডল, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।

মুক্ত আলোচনায় অংশ নেন বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামস তাবেজ, সাংবাদিক উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী, বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব’র পরিচালক আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাইকে সুস্থ্য থাকতে হলে বিষমুক্ত ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে হবে। সেইসাথে জমির স্বাস্থ্য ভাল রাখতে জৈব সার ব্যবহার করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষক। এক ফসলের জায়গায় চার ফসল উৎপাদন করতে পারছেন। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন, বাজারজাতকরণ এবং খাদ্য গ্রহণে কৃষক, ব্যবসায়ী, ভোক্তাসহ সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। 

পিসিডি’র নির্বাহী পরিচালক শফিকুল আলম জানান, প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইসেস (পেস) প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার চর বলরামপুর, পীরপুর ও শ্রীপুর এই তিনটি গ্রামের সাড়ে পাঁচ হাজার কৃষককে প্রযুক্তির ব্যবহার, বিপনন, উদ্যোক্তা ও ভোক্তার সামর্থ বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ব্যান্ড তৈরী ও সক্ষমতা বৃদ্ধিকে সহযোগিতা করছে পিসিডি। 
তিনি বলেন, গত মাসে ওয়াশিংটনে নিরাপদ খাদ্য নিয়ে একটি মেলা হয়েছিল। সেখানে বাংলাদেশ থেকে পিকেএসএফ এর মাধ্যমে আমরা বিষমুক্ত নিরাপদ সবজি পণ্য পাঠিয়েছিলাম এবং প্রশংসাও পেয়েছি। আমাদের উৎপাদিন নিরাপদ সবজি কিছু ঢাকায় পাঠিয়ে থাকি আর পাবনা শহরে গোল্ডেন বাস্কেট মার্কেটে সরবরাহ করি। আমাদের প্রত্যাশা শুধু পাবনায় নয়, নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ সারাদেশে ছড়িয়ে পড়ুক। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি হোক।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সুফলভোগী কৃষকদের বক্তব্য তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফর আর্থিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)