মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
কালুরঘাট সেতুর প্রতিবন্ধকে ধাক্কা লেগে এক টেম্পু যাত্রী আহত
।। বার্তা প্রেরক:- প্রভাস চক্রবর্ত্তী, চট্টগ্রাম। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 31 March, 2023 at 10:37 AM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (৩০ মার্চ, ২০২৩) :-
কালুরঘাট সেতু দ্রুত কার আগে কে পার হবে  নিয়মিত প্রতিযোগীতা হয়ে যায়। টেম্পুর পিছনে দাঁড়িয়ে থাকা এক  পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে আহত হয়েছেন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। আজ বুধবার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত শেখ সাদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে জরুরি বিভাগের তাকে চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানান ডা. আজমাইন ইত্তিদার।তিনি আরো জানান  টেম্পু যাত্রী শেখ সাদির মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। শেখ সাদি পেশায় একজন রংমিস্ত্রি। তিনি বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার গোলাম রসুল মেম্বারের বাড়ির মো. সেলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী অন্যান্য যাত্রীরা জানান, টেম্পুর পেছনে শেখ সাদিসহ তিনজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। পূর্ব কালুরঘাট এলাকায় আরো এক যাত্রী উঠে দাঁড়ালে শেখ সাদি একটু ওপরের দিক করে দাঁড়ান। সেতুতে টেম্পুটি ওঠার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে  আহত হন শেখ সাদি। তবে তার পেছনের যাত্রীরা তাকে ধরে ফেলায় প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান। অনেকে এটাকে অসাবধানতার কারন বলে জানান। এর আগে গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের কিশোরসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)