মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে -স্থানীয় সরকার মন্ত্রী
বার্তা প্রেরক:- মো. হেমায়েত আকবর টিপু, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 10 March, 2023 at 9:05 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১০ মার্চ, ২০২৩) :-
স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মনোহরগন্জ্ঞ উপজেলার নারী উদ্যোক্তাদের মতবিনিময় ও আওয়ামী লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। স্থানীয় সরকার মন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের অবস্থান উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে ফলে নারীরা আর এখন পিছিয়ে নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সকল পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সেজন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।মন্ত্রী বলেন, সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহন যত বাড়বে জাতি হিসাবে আমরা তত সামনে এগুতে পারব। তিনি আজ কুমিল্লার মনোহরগন্জ্ঞ উপজেলায় নিজ বাসভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী উদ্যোক্তাদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী তাঁর নিজ নির্বাচনি এলাকার নারীদের সফল উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রাম গঞ্জে নারীদের এই জাগরণই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা অর্জনে আমরা সঠিক পথে রয়েছি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পেশি শক্তির জোরে পুরুষরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। তিনি বলেন, আমাদের নারীরা কোন অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুনাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে।

স্থানীয় সরকার মন্ত্রী নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা শেষে মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় তিনি ১৯৯৬ সালে তাঁকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন করায় মনোহরগন্জ্ঞবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার আজকের এ অবস্থানে আসার পেছনে আপনাদের অবদান ও সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি যেখানেই যাই না কেন আমার প্রেরণা ও মনোবলের উৎস মনোহরগন্জ্ঞের মাটি ও মানুষ। তিনি আরো বলেন, আমার জন্মস্থানের প্রতি আবেগ দিন দিনই বেড়েছে আপনাদের ভালোবাসা পেয়ে, আমার দায়িত্বও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারাদেশের মানুষের মন্ত্রী সেটা আমি কখনো বিস্মৃত হই না।

এ সময় তিনি মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের উপজেলায় সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান।মন্ত্রী আশা প্রকাশ করেন নব গঠিত কমিটি মনোহরগন্জ্ঞকে একটি পরিকল্পিত ও আদর্শ উপজেলায় পরিণত করার জন্যে একযোগে কাজ করবে।পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোহরগন্জ্ঞ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)