মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর হাটের নির্দিষ্ট কোনো জায়গা নেই
বার্তা প্রেরক:- মো. আকছেদ আলী, ভাঙ্গুড়া, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 5 March, 2023 at 9:30 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০৫ মার্চ, ২০২৩) :-
ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর হাটের নির্দিষ্ট কোনো জায়গা নেই। সড়কের ওপরই বসছে হাট। এতে যানচলাচলসহ জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বছরের পর বছর ধরে এভাবে চলে এলেও জনভোগান্তি নিরসনে নেয়া হয়নি কোনো পদক্ষেপ।

জানা যায়, এখানে সপ্তাহে শনি ও বুধবার দুদিন হাট বসে। ভাঙ্গুড়া উপজেলাসহ আশপাশের এলাকার কৃষক তাদের উৎপাদিত ধান, পাট, গম, সরিষা, শাকসবজিসহ প্রভৃতি কৃষিপণ্য এ হাটে বিক্রি করতে আসেন। প্রতি হাটে এখানে হাজার হাজার মণ কৃষিপণ্য কেনাবেচা হয়। এখান থেকে প্রতি বছর সরকারের আয় হয় মোটা অঙ্কের রাজস্ব।
কিন্তু হাট বসার জন্য নেই নির্দিষ্টি কোনো জায়গা। তাই শহরের প্রধান সড়ক দখল করে দীর্ঘদিন ধরে বসছে হাট। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও রোগীবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

শরৎনগর ফাজিল মাদ্রাসার ছাত্র ইফতেখার মাহমুদ শাকিল জানান, হাটের দিনে ভিড়ের মধ্যে দিয়ে মাদ্রাসায় যেতে তাদের সমস্যা হয়। সড়কে হাট না বসিয়ে নির্দিষ্ট জায়গায় হলে ভালো হত। শরৎনগর বাজারের স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, সপ্তাহে দুই হাটের দিনে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটের একটি নির্দিষ্ট জায়গা থাকলে দুর্ভোগ লাঘব হতো। তবে লেবু ব্যবসায়ী সিরাজ বলেন ভিন্ন কথা। তিনি বলেন, সব এলাকাতেই সড়কের ওপর হাট বসে। সড়কে হাট বসলে বেচাকেনা ভালো হয়। পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল জনসাধারণের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, হাট বসানোর মতো কোনো জায়গা না থাকায় এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন ন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)