মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এর ২০ বছর পূর্তিতে মিট দ্য রেমিটার অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- ডিজিএম, পিআরডি, অগ্রণী ব্যাংক লিমিটেড। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Wednesday, 21 December, 2022 at 11:28 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২১ ডিসেম্বর, ২০২২) :-
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর ‘উজ্জীবিত অগ্রযাত্রা’র বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে সিঙ্গাপুরস্থ প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠান মিট দ্য রেমিটার অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর কর্তৃক  হোটেল পার্ক রয়েল এর বলরুমে গত ১৯ ডিসেম্বর, ২০২২ ইং তারিখে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম(এনডিসি)। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।  অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর মো. আতাউর রহমান,পাসপোর্ট উইংসের কাউন্সিলর এবং হেড অব চেন্সরী ওয়াসিমুল বারী, লেবার উইংসের ফার্স্ট সেক্রেটারী আহমেদ হোসেন ভুইঞা, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম, অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাঃ লিঃ এর সিইও এন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন্স ম্যানেজার নেছার আহমেদ মিশুক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বার এর নেতৃবৃন্দ,সিঙ্গাপুরের সকল স্তরের রেমিটারবৃন্দসহ ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স প্রেরনকারী পুরস্কারপ্রাপ্ত ১৫জন রেমিটার।

প্রধান অতিথির বক্তৃতায়  হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম(এনডিসি) প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের  বিভিন্ন সুযোগ,সুবিধার কথা উল্লেখ করে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তৃতায় অগ্রণী ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত অর্থনীতির বর্তমান ও বৈশ্বিক পরিস্থিতির আলোকে বক্তব্য রেখে অগ্রণী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে  আরো বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার  আহবান জানান।

সভাপতির বক্তব্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর অগ্রণী ব্যাংক এর মাধ্যমে  রেমিট্যান্স প্রেরন করার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন- আপনারা অগ্রণী ব্যাংক এর উপর আস্থা রাখায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্সে রাষ্ট্রায়ত্ব ব্যাংকসমূহের মধ্যে শীর্ষে এবং সকল ব্যাংকের মধ্যে ১০ বছরের অধিককাল ব্যাপী দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। তিনি অগ্রণীর প্রযুক্তি অগ্রণী রেমিটঅ্যাপ এবং স্মার্ট অ্যাপ ব্যবহার করার জন্যও প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। তিনি  অগ্রণী ব্যাংকে কোন তারল্য সংকট নেই এবং অগ্রণীর সকল সম্পদ রাষ্ট্র গ্যারান্টিযুক্ত বলেও গ্রাহকদের আশ্বস্থ করেন। ডিজিএম, পিআরডি


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)