মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পালিত হলো বস্ত্র প্রকৌশলীদের নবান্ন উৎসব
।। বার্তা প্রেরক:- হিমু আহমেদ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 29 November, 2022 at 10:24 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৯ নভেম্বর, ২০২২) :-
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে সোমবার (২৮ নভেম্ব) দিনব্যাপী  ইউনিভার্সিটির ক্যাম্পাসজুড়ে উদযাপিত হলো “বস্ত্র প্রকৌশলীদের নবান্ন ১৪২৯ বঙ্গাব্দ” । এদিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের হাতের নিপুণ ছোঁয়ায় নবান্নের সাজে সেজে উঠেছিল একাডেমিক ভবন-৪ এর নিচে শিক্ষার্থীদের ই পরিবেশিত বিভিন্ন পিঠা ও খাবার নিয়ে পরিপূর্ণ স্টল গুলো এবং ক্যাম্পাসপ্রাঙ্গন।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড.এম শামসুল আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এম.এস.সি প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ড. মাহবুবুল হক, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মোঃ মমিনুর রহমান।

সকাল ১১টায় উৎসবের প্রথম পর্বের প্রারম্ভে টেক্সটাইল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নবান্নের বর্ণিল সাজে সজ্জিত একটি শোভাযাত্রা পুরো ক্যাম্পাস জুড়ে প্রদক্ষিণ হয়। অতঃপর উপস্থিত শিক্ষক গণ পায়রা উত্তরণের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন।পরবর্তীতে উপস্থিত শিক্ষকগণ নবান্ন ১৪২৯ বঙ্গাব্দ  সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন এবং স্টল গুলো প্রদর্শন করেন। স্টলগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ ছিল আকর্ষণীয়। বাঙালিয়ানা কে সামনে রেখে ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা. সুই-সুতা, দড়ি টানা, মোড়গ লড়াই খেলার আয়োজন করা হয়, যেখানে শিক্ষকরাও অংশগ্রহণ করেন। 

বিকেল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে আয়োজিত হয় এক সাংস্কৃতিক বিকেলের। এ পর্বের সমাপ্তি ঘটানো হয় বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ এবং রেফেল ড্র এর মাধ্যমে।
সন্ধ্যায় অনুষ্ঠিত শেষ পর্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক  মোঃ মমিনুর রহমানের সমাপনী বক্তব্য এবং সম্মেলিত ফটো সেশনের মধ্য দিয়ে “বস্ত্র প্রকৌশলীদের নবান্ন ১৪২৯” বঙ্গাব্দ-আয়োজনের সমাপ্তি হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটিই ছিল  বাঙালিয়ানা বিনোদনের এক অনন্য দৃষ্টান্ত। যা আমাদের ঐতিহ্যকে লালন করে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)