মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন ড. মো. আব্দুল্লাহ আল-মামুন
।। বার্তা প্রেরক:- ডিজিএম, পিআরডি, অগ্রণী ব্যাংক লিমিটেড। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 27 November, 2022 at 11:07 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২৭ নভেম্বর, ২০২২) :-
সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক অগ্রণী ব্যাংক লিমিটেডের ড. মো. আব্দুল্লাহ আল-মামুন কে  উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। 
পদোন্নতির পূর্বে তিনি মহাব্যবস্থাপক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারী বিভাগ, এসমএই, আরসিডি, এসএফডি, ই এন্ড ইডি, পিসিএসডি (কমন ও প্রিন্টিং), সিপিসিআরএমডি, ক্রেডিট কমিটি, আমিন কোর্ট কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, বনানী কর্পোরেট শাখা এবং মহাখালী কর্পোরেট শাখা ঢাকার দায়িত্ব পালন করেন। ড. মামুন নেপাল মালয়শিয়াসহ দেশে-বিদেশে ব্যাংকিং পেশায় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ গ্রহন করেন। তিনি দি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ বিষয়ে আমেরিকান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ) ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০৬ সালে (ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স) এমবিএ ডিগ্রি এবং ১৯৮৭ সালে বিআইটি খুলনা(বর্তমানে কুয়েট) থেকে কৃতিত্বের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কোভিড-১৯ প্রনোদনা প্যাকেজ অগ্রণী ব্যাংক কর্তৃক সফলভাবে বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করায় তাঁকে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়। 

উল্লেখ্য, ড. মো. আব্দুল্লাহ আল -মামুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলিয়ারচর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন।
ডিজিএম, পিআরডি


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)