
| Headline : |
|
পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট, গ্রেফতার-১
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা
(০৩ নভেম্বর, ২০২২) :-
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসারারে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুকে পোস্ট দেয়ার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফ সহ অজ্ঞাত ২/৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিপুর থানায় মামলা দায়ের করেছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে আরিফুল ইসলাম নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে আইডির নাম পরিবর্ত করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডি সহ একটি মোবাইল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। |