মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ৫ শিক্ষককে অব্যাহতি
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 16 September, 2022 at 9:58 PM, Update: 16.09.2022 10:04:24 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৬ সেপ্টেম্বর, ২০২২) :-
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে  দায়িত্বে অবহলোর অভিযোগে ৫ শিক্ষককে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর সিদ্দিকী উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে এ ৫ শিক্ষককে অব্যাহতি দেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকলেছুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। চলতি এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষকদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান এবং মেয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নূরপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আঃ রহমান ও তারিকাটা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মোঃ জামাল হোসেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন, পরীক্ষা কেন্দ্রে যথাযথ দায়িত্ব পালনে গাফেলতির কারনে এসব শিক্ষকদের অব্যাহতি দেয়া হয়েছে। এদিকে এসএসসি পরীক্ষার প্রথম দিন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৭ জন পরিক্ষার্থী, দাখিল ২৬ ও এসএসসি ১৮ জন পরিক্ষার্থী।  উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। ###


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)