মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
যুবকল্যাণ তহবিল থেকে ৮৯০টি যুব সংগঠনকে ৩ কোটি ৬২ লক্ষ ৪০ হাজার টাকার অনুদান প্রদান
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 21 July, 2022 at 6:45 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (২১ জুলাই, ২০২২) :-
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুবকল্যাণ তহবিল থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য নির্বাচিত ৮৯০টি যুব সংগঠনকে ৩ কোটি ৬২ লক্ষ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপরে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এক চেক বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। 
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবশক্তি দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যুব সমাজের অমিত শক্তিকে কাজে লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দুতেই ছিল দেশের যুবসমাজ। জাতীয় উন্নয়নে যুবশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি যুবদের উন্নয়নে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 

তিনি আরো বলেন, যুব সংগঠনগুলো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে দেশের সামাজিক উন্নয়ন, বেকার সমস্যা থেকে উত্তরণ ও স্বাবলম্বি হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।  সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান COVID 19 এর প্রাদুর্ভাব মোকাবেলা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, স্যানিটেশন, বায়োগ্যাস, সৌর শক্তির ব্যবহার, মৎস্য চাষ, প্রাণিসম্পদ খামার, নার্সারী ও বনায়ন, হস্ত ও কুটির শিল্প, বাল্য বিবাহ, ধুমপান ও মাদক বিরোধী অভিযানসহ নানা ধরণের কর্মসূচীতে দেশের যুব সংগঠনসমূহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নের মূল স্রোতধারায় যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও যুবকল্যাণ তহবিল থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য নির্বাচিত ৮৯০টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৬২ লক্ষ ৪০ হাজার টাকার প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হচ্ছে। এ অর্থ যুব সংগঠনসমূহের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করবে এবং যুববান্ধব সমাজ বিনির্মানে সহায়তা করবে। ভবিষ্যতে যুবকল্যাণ তহবিল থেকে প্রদত্ত এ অনুদানের পরিমাণ  ও সংগঠনের সংখ্যা আরো বৃদ্ধি করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব সমাজের আইকন হিসেবে উল্লেখ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুব সমাজের অনিঃশেষ অনুপ্রেরনার উৎস। তাঁর বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ  বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকট  সফলভাবে মোকাবেলা করছে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাপী আদর্শ পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অপরদিকে, করোনা মহামারি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও আহ্বানে বাংলাদেশের যুবারাও তাঁদের অদম্য মানসিকতাকে তুলে ধরে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁদের এই অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে আমরা প্রথমবারের মত মাননীয় প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করেছি এবং প্রতিবছরই বিভিন্ন ক্যাটাগরীতে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে সারাদেশ থেকে মনোনীত শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলার সর্বমোট ২১৫টি যুব সংগঠন যুব কল্যাণ তহবিল অনুদানের চেক গ্রহন করেন। দেশের অন্যান্য জেলার চেকসমূহ সংশ্লিষ্ট জেলার জেলা কমিটির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে  সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনন্সিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা  মোঃ জাফর উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ঢাকা ও গোপালগঞ্জের জেলা প্রশাসকসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, দপ্তর সংস্থার প্রধানগন, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 
পিআরও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)