
| Headline : |
|
অভিনন্দন : প্রধানমন্ত্রীর হাতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২’ তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (১৯ এপ্রিল, ২০২২) :-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সোমবার (১৮ এপ্রিল, ২০২২) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মালদ্বীপ সরকার কর্তৃক স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে “মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২” আন্তর্জাতিক পদক তুলে দেন। |