মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 1 April, 2022 at 10:04 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০১ এপ্রিল, ২০২২) :-
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা। আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে  মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক কে এম আলী রেজা। 

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব বলেন, তৃণমূল পর্যায় থেকে তরুণ উদীয়মান খেলোয়াড় অনুসন্ধান এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার বিষয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদপ্তর। সারা দেশের প্রতিভাবান বালক-বালিকা অ্যাথলেট ও সাঁতারু বাছাই করে আটটি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন । আমরা আশা করছি এ টুর্নামেন্টের সফল আয়োজন দেশে প্রতিভাবান অ্যাথলেট ও সাঁতারুদের অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে।
৮টি বিভাগের ১১২ জন বালক এবং বালিকা অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। অনূর্ধ্ব ১৭ বছরের বালক এবং বালিকাদের দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় এ্যাথলেটিক্স এর ১০ টি এবং সাঁতার এর ১০ ইভেন্ট অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে বিভাগীয় দল। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর।

উল্লেখ্য, আগামীকাল শনিবার মোহাম্মদপুরের সরকারি শারিরীক শিক্ষা কলেজ মাঠে দুপুর ১২.৩০ টায় এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)