মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
নিটারে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনলাইনে অনুষ্ঠিত
দীপংকর ভদ্র দীপ্ত, নিটার
Published : Tuesday, 1 February, 2022 at 10:08 PM
দৈনিক শিক্ষাতথ্য, ঢাকা (০১ ফেব্রুয়ারি, ২০২২) :-
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল এন্ড রিসার্চ (নিটার) অনলাইনে স্বাগত জানালো ১১তম ব্যাচের বিএসসি কোর্সের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। মঙ্গলবার সকাল ১১টায় জুম অ্যাপের মধ্যমে নবীন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের দক্ষ প্রকৌশলী তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর মধ্যে একটি হলো নিটার। যা রাজধানীর অদূরে সাভারে ১৭ একরের শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত লাভ করে শুরু থেকেই। শুরু তে একটি মাত্র ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করলে বর্তমানে পাঁচটি ডিপার্টমেন্ট আছে নিটারে।করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় অনলাইনের মাধ্যমেই ভার্চুয়াল ওরিয়েন্টেশন আয়োজন করা হয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বি.এসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ শিক্ষার্থী।

এসময়ে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড মামুনুর রশিদ বলেন, নিটারের ৫ টি ডিপার্টমেন্ট মিলে নিটার একটি ফ্যামিলি। বিটিমিএ কিভাবে নিটার পরিচালনা করেন সে সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের একটু ধারনা দেন। আইপিই ডিপার্টমেন্টে হেড মাহমুদুল হাসান বলেন, ১৭ একরের ভিতরে সবাই একক বন্ধনে আবদ্ধ। সেটা হচ্ছে সবাই নিটারিয়ান। তিনি বলেন, ২০১৬-১৭ সেশনে আইপিই ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয় এবং তারা এখন বিভিন্ন ভাল ভাল প্রতিষ্ঠান গুলাতে জব করছেন। নবাগত শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে, আইপিই ডিপার্টমেন্ট হেড মাহমুদুল হাসান বলেন, নিটারের শিক্ষার্থীদের জন্য খুব তারাতারি বাস আসার সম্ভাবনা আছে।

সিএসই ডিপার্টমেন্ট হেড উম্মে সারা বলেন, তোমরা সবাই জীবনের নতুন একটা অধ্যায়ে পা রাখলে আজ। ক্যাম্পাসে এসে বিভিন্ন ক্লাব ও কো-কারিকুলাম এক্টিভিটিস এ থাকার জন্য উৎসাহ প্রদান করেন। সবাইকে তাদের জীবনের উদ্দেশ্য খুজে বের করতে বলেন। প্রক্টর ফাতেহ-আলী পান্নী বলেন, প্রক্টরিয়াল বডির কাজ সম্পর্কে ধারনা দেন। কোনো সমস্যা হলে কি করতে হবে সেটার জন্য বলে। সিনিয়র জুনিয়রের বন্ডিং সম্পর্কে বলেন। সর্বশেষ ক্যাম্পাসের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করেন।
হল সুপার নুরুন্নবী বলেন, অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে প্রথম বর্ষের ছাত্রদের জন্য হলে সিট নেই। ছাত্রীদের সিটের তালিকা  অফলাইনে ক্লাস শুরুর আগে প্রকাশ করা হবে। নিটার পরিবারে স্বাগত জানান। ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড এবং এডমিন ইন চার্জ ইসমাত জেরিন বলেন, নিটারে কোনো ধরনের সেশনজট নেই। করোনার মধ্যে দুইটা ব্যাচ বের হয়েছে এবং তারা এখন বিভিন্ন কোম্পানি তে জব করছে।
এছাড়া তিনি বলেন, করোনার মধ্যে তাদের একাডেমিক কার্যক্রমও কোনো ধরনের সমস্যা হয়নি। ২ টা সেমিষ্টার অনলাইনেই পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে। ল্যাব গুলোর সম্পর্কে সবাইকে ধারনা দেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং একাডেমিক ইন চার্জ মোঃ মাহবুব হাসান বলেন, ডিপার্টমেন্ট  গুলোর সাফল্যতা এবং নিটারের শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি মনে করেন নিটার ২০৪১ সালে বিশেষ করে টেক্সটাইল সেক্টরে বিশ্বকে লিড দিবে।

সর্বশেষ কোর্স কো-অর্ডিনেটরসহ সকল শিক্ষকেরা অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর ও সাফল্যমন্ডিত  হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তাদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহবান জানান।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)