
| Headline : |
|
নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস পালিত
বার্তা প্রেরক:- বেলায়েত হোসেন, নওগাঁ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০১ ডিসেম্বর, ২০২১) :- ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরনায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চেমুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ প্রমুখ। |