
| Headline : |
|
তৈরী পোশাক শিল্প রপ্তানিতে মোংলা বন্দরের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
বার্তা প্রেরক:- মো. মাকরুজ্জামান, উপসচিব, বোর্ড ও জনসংযোগ বিভাগ, মোংলা বন্দর কর্তৃপক্ষ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২০ অক্টোবর, ২০২১) :-
মোংলা বন্দর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমুদ্র বানিজ্যের ক্ষেত্রে দক্ষিন-পশ্চিমাঞ্চল তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করছে। বানিজ্যিক জাহাজ আগমনে প্রতিবছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। পদ্মাসেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও আরও অধিকতর ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এ বন্দরের মাধ্যমে সাম্প্রতিক সময়ে তৈরী পোশাক শিল্প আমদানি-রপ্তানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত তৈরী পোশাক আমদানিকারক প্রতিষ্ঠান M/S H & M HENNES & MAUNITZ LOGISTIC, POLAND মোংলা বন্দরের মাধ্যমে তৈরী পোশাক আমদানিতে আগ্রহ জানিয়েছে। মোংলা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি একাধিকবার মিটিং শেষে আজ ৬টি বিল অফ এন্ট্রির বিপরীতে ১৫৮৫ প্যাকেজ=২০ মেঃটঃ তৈরী পোশাক ০২টি কন্টেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করে। উক্ত তৈরী পোশাকগুলি গাজিপুরের ০৪ টি প্রতিষ্ঠান যথাঃ মেসার্স ফ্লেমিং ফ্যাসন লিঃ, মেসার্স মেট্রিক্স সুয়েটার লিঃ, দিগন্ত সুয়েটার ও লিবাস টেক্সটাইল লিঃ হতে রপ্তানির উদ্দেশ্যে মোংলা বন্দরে আনা হয়। উক্ত কন্টেইনার দুটি পরবর্তী কন্টেইনারবাহী জাহাজে পোল্যান্ডের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে। |