
| Headline : |
|
বিশ্ব শিক্ষক দিবসে যশোরে শিক্ষা সংলাপ অনুষ্ঠিত
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৮ অক্টোবর, ২০২১) :-
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক যশোরে শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশন প্রধান লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত এ শিক্ষা সংলাপে সভাপতিত্ব করেন শহীদ মশিউর রহমান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পাভেল চৌধুরী। সংলাপে সুচিন্তিত অভিমত দেন বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন। সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলাম বুনাগাতি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক একেএম হাদিউজ্জামান আশরাফ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আশরাফ হোসেন। বক্তারা ৩টি ইসুতে কথা বলেন। ৩ টি হচ্ছে ১. শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সরকারের করণীয় ২. শিক্ষকগণকে নিয়ে লেখা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতার কবি কাজী কাদের নওয়াজের জন্মদিন ১৫ জানুয়ারী জাতীয় শিক্ষক দিবস ঘোষণার যৌক্তিকতা ৩. এমপিও ভুক্ত শিক্ষকগণের বদলীপ্রথা চালুর প্রয়োজনীয়তা ও পদ্ধতি। বক্তারা এসব বিষয়ে দ্রুত শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নেবেন বলে জোর দাবী তোলেন। সমন্বয় করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গবেষক বিশ্বাস ওয়াহিদুজ্জামান। তিনি জানান প্রাপ্ত সুপারিশগুলো পূর্বতন সময়ের মতো প্রজেক্ট প্রপোজাল আকারে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রেরণ করা হবে। |