মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী আর নেই
বার্তা প্রেরক : মো. মফিজুর রহমান খান বাবু, সম্পাদক ও প্রকাশক, দৈনিক বাংলাদেশের আলো।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 14 September, 2021 at 10:53 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৪ অক্টোবর, ২০২১) :-
দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিনোদন সম্পাদক সেলিম চৌধুরী আর নেই। তিনি আজ সোমবার (১৩ সেপ্টেম্বর ২০২১) সকাল সাড়ে ১০টায় রাজধানীর লালমাটিয়া ইস্ট্যার্ন কেয়ার হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। সেলিম চৌধুরীর পিতার নাম, মরহুম সাইদুর রহমান (সাবেক বিজিবি কর্মকর্তা) ও মা সুরাইয়া খাতুন। তিনি স্ত্রী, দুই কন্যা এক সন্তান, তিন ভাই ও দুই বোন ও মা’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 
সোমবার বাদ আসর মোহাম্মদপুর বসিলার স্থানীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। প্রবীণ সাংবাদিক সেলিম চৌধুরী বহু দৈনিক ও ম্যাগাজিনে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় বিনোদন বিভাগে সেলিম চৌধুরী চলচ্চিত্রের স্বর্ণযুগে তার সাবলীল লেখনীর মাধ্যমে পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

ব্যক্তিগত জীবনে তিনি খুবই প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। তার এই চলে যাওয়ায় বিনোদন জগত সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সেলিম চৌধুরীর মৃত্যুতে দৈনিক বাংলাদেশ আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)