মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
আধুনিক প্রযুক্তিতে পাট চাষে ৯০ দিনে সফল তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 7 September, 2021 at 11:27 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৭ সেপ্টেম্বর, ২০২১) :-
আধুনিক কৃষির ধারণা থেকে নিজের উদ্ভাবিত পদ্ধতিতে ভারতের বারি মহারাষ্ট্র -১ জাতের পাট চাষ করে মাত্র ৯০ দিনে সফল হয়েছে তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার (২৩)। সে উপজেলার সন্তোষনগর গ্রামের দিলীপ সরকারের ছেলে। ৩০ জুন ২০২০ এ লিভার জনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। বাবার মৃত্যুতে তার উপর শোকের ছায়ালেগে থাকলেও মায়ের ভালোবাসার পরশে সংসারের হাল ধরতে হয় তাকে। তবুও তার পড়াশুনা থেমে যায়নি। 
বর্তমানে মিঠুন সরকার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের ঝিনাইদহ এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটে ‘ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন” এ অধ্যায়নরত। পড়াশুনার পাশাপাশি বাবার রেখে যাওয়া ৬৯ শতাংশ দু ফসলী জমিতে তিন ফসলীতে পরিণত করে ক্রমাগতই আর্থিক ভাবে লাভবান হচ্ছে এবং এলাকার মধ্যে একজন সফল উদ্যেক্তা হিসেবে পরিচিতি পেয়েছে। সে লাইনিং পদ্ধতিতে পাটের বীজ বপন করে কাঙ্খিত ফলন ঠিক রেখে মাত্র ১২৫ দিনের পাট চাষকে ৯০ দিনে নিয়ে এসে এলাকার মানুষের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন। লাইনিং পদ্ধতিতে তার জমিতে পাট চাষ করে শ্রমিক, সেচ এবং সার কম লাগে ও বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ কম হওয়ায় অন্যান্যদের চেয়ে বিঘা প্রতি উৎপাদন ব্যয় কমেছে শতকরা ৫০ শতাংশ। এছাড়াও উৎপাদন হয়েছে বিঘা প্রতি প্রায় ১২মণ পাট।

এ বিষয়ে তরুণ উদ্যোক্তা মিঠুন সরকার বলেন, ‘আধুনিক পাট চাষে সফলতার পিছনে নিজের মেধাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। এছাড়াও উপজেলা কৃষি অফিসার ও গবেষণা কাজে সব সময় উৎসাহ এবং সার্বিক সহযোগিতা দিয়ে এসেছে ঝিনাইদহ এগ্র্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউট’।

উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ হোসেন পলাশ বলেন, আমাদের উপজেলার অর্ন্তগত মাগুরা ইউনিয়নের ক্ষুদে একজন উদ্যোক্তা হলো মিঠুন সরকার। সে এমাগতই চাষাবাদের মাধ্যমে ব্যাপক সফলতা অর্জন করেছে। একজন উদ্যোক্তার সফল হতে যে গুন দরকার হয় সেটা তার মধ্যে রয়েছে। আমি আশাকরি সে তার লক্ষ্য পূরণ করে একদিন উপজেলার মধ্যে সফল উদ্যোক্তা হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ এগ্রিকালচারাল ট্রেনিং ইন্সটিটিউটের কো-অর্ডিনেটিং অফিসার এমএস শাহনাজ ফেরদৌস বলেন, ‘ আমরা প্রতিটা শিক্ষার্থীদের সমান গুরুত্বের সাথে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে পাঠদান করে থাকি। মিঠুন সরকার সবসময় আমাদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে গবেষণার সার্বিক পরামর্শ গ্রহন করেছেন। তাঁর এ সাফল্যে আমরা গর্বিত।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)