মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
তারুণ্যময়ী প্রতিভাদীপ্ত আগামী দিনের দিগ্বিজয়ী ও সম্ভাবনাময়ী তারকা সাদিয়া আফরিন খান তনু
বার্তা প্রেরক:- আশিকুজ্জামান আসাদ, চুয়াডাঙ্গা। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 6 August, 2021 at 12:23 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৪ আগস্ট, ২০২১) :-
নাম তাঁর সাদিয়া আফরিন খান তনু। ডাকনাম তনু নামেই সমধিক পরিচিত। তনু ২০০৩ সালের ১২ জুলাই, কুষ্টিয়া জেলার আমলাপাড়ায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন, পৈতৃক নিবাস ও স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার আমলাপাড়াতেই।
তারুণ্যময়ী প্রতিভাদীপ্ত আগামী দিনের দিগ্বিজয়ী ও সম্ভাবনাময়ী তারকা সাদিয়া আফরিন খান তনু

তারুণ্যময়ী প্রতিভাদীপ্ত আগামী দিনের দিগ্বিজয়ী ও সম্ভাবনাময়ী তারকা সাদিয়া আফরিন খান তনু

তনুর পিতা, ড.মো: আব্দুল কুদ্দুস খান কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং মাতা তহমিনা আফরোজা নাছরিন কুষ্টিয়া উত্তর লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই বোনের মধ্যে তনুই বড়। ছেলেবেলা থেকেই  লেখাপড়ায় তনু অত্যন্ত মেধাবী। কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি এবং এসএসসি  সবগুলো পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে  উত্তীর্ণ হন। পরবর্তীতে উচ্চমাধ্যমিক পর্যায়ে কুষ্টিয়া সরকারি কলেজে থেকে  গোল্ডেন A+ পেয়ে বিজ্ঞান বিভাগে হতে গৌরবের সঙ্গে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে  অধ্যয়নরত আছেন।

সাদিয়া আফরিন খান তনুর এ  প্রতিভা ও সাফল্য শুধু  লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ  থাকেনি পাশাপাশি ছেলেবেলা থেকেই  সাহিত্য-সাংস্কৃতিক চর্চার প্রতিও ছিল তাঁর  সমান আগ্রহ ও ভালোবাসা। লেখাপড়ার পাশাপাশি তনু একজন  জাতীয় পর্যায়ের বিতার্কীক, সুমিষ্ট বাচনভঙ্গির অধিকারী এবং  আগামী দিনের সাফল্যময়ী তরুণ সঙ্গীতশিল্পী। সঙ্গীত তার ধ্যান এবং প্রেম।তিনি  মূলত রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হলেও পাশাপাশি  লোকগীতি ও আধুনিক গানেও সমান পারদর্শী  ও সমান জনপ্রিয়তা পেয়েছেন। বাল্য শিক্ষক, আশরাফুন নাহার দিনুর কাছে তাঁর গান শেখার হাতেখড়ি হয় পরে মা তহমিনা আফরোজার অনুপ্রেরণা ও প্রচেষ্টায় সঙ্গীতের প্রতি আরো উৎসাহিত হন।কুষ্টিয়া শহরের তানসেন সংগীত একাডেমির পরিচালক, ওস্তাদ মতিয়ার রহমান স্যারের কাছ থেকে প্রতিষ্ঠানিকভাবে তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। এছাড়াও ভারত বরেণ্য উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক, পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী সহ দেশ বরেণ্য আরও সংগীত শিল্পীদের কাছ থেকে তিনি সঙ্গীতের তালিম নিয়েছেন ।
তারুণ্যময়ী প্রতিভাদীপ্ত আগামী দিনের দিগ্বিজয়ী ও সম্ভাবনাময়ী তারকা সাদিয়া আফরিন খান তনু

তারুণ্যময়ী প্রতিভাদীপ্ত আগামী দিনের দিগ্বিজয়ী ও সম্ভাবনাময়ী তারকা সাদিয়া আফরিন খান তনু

সাদিয়া আফরিন খান তনু ২০১৩ সাল থেকে বিভিন্ন বিতর্ক   প্রতিযোগিতায়  নিয়মিতভাবে  অংশগ্রহণ  করেন, ২০১৪ সালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক  ও পরবর্তীতে  উক্ত ক্লাবের সহ-সভাপতি  হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যেই তিনি বিতর্ক  প্রতিযোগিতা ও সঙ্গীতচর্চায় লাভ করেছেন একাধিক সম্মাননা সনদ ও পদক। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও  অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত  হয়ে সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক  আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহতে রবীন্দ্রসংগীত ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্হান অধিকার করেন। ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয়শিক্ষা সপ্তাহতে একক বিতর্কে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন এবং সংমগ্র বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। ঐ একই বছর তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কর্তৃক আয়োজিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্হান অধিকার করেন । ২০১৮ সালে মাইটিভিতে প্রচারিত জনপ্রিয় সংগীতানুষ্ঠান রঙ-এ অতিথিশিল্পী হিসেবে আমন্ত্রণ পান। উক্ত অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করায় ২০২০ সালে আবারো তিনি মাইটিভি’র একক সঙ্গীতনুষ্ঠান আমার সকাল-এ  অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রণ পান।

সাদিয়া আফরিন খান তনুর প্রতিভা শুধু দেশেই সীমাবদ্ধ  থাকেনি এরমধ্যেই  তাঁর এ সঙ্গীতপ্রীতি এবং সাহিত্য ও সংস্কৃতির  প্রতি অগাধ ভালোবাসা দেশের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে আরো সম্প্রসারিত করেছে, তরুণদের প্রেরণা যুগিয়েছে,  তেমনি তাঁর এ সফলতা এবং গৌরব  বিশ্ব সংস্কৃতিতেও সাঁড়া জাগিয়েছে, উজ্জ্বল করেছে বাংলাদেশের নাম। ২০২০ সালে অনুষ্ঠিত ভারতের আসাম প্রদেশের সাংস্কৃতিক পরিষদ নর্থ ইস্ট ভিশন আয়োজিত  প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীত ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশী প্রতিযোগী হিসেবে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন এবং সনদপত্রসহ, অ্যাওয়ার্ড লাভ করেন।
সাদিয়া আফরিন খান তনুর স্বপ্ন- তিনি একজন আদর্শবান মানুষ হবেন, একজন সুচিকিৎসক হয়ে গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, বাংলাদেশের শিক্ষা -সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো সম্প্রসারিত করবেন। তিনি স্বপ্ন দেখেন  তাঁর পিতার আদি নিবাস কুষ্টিয়া জেলার আমবাড়িয়া গ্রামে তাঁর দাদা প্রয়াত আব্দুর রাজ্জাক খানের নামে ‘আব্দুর রাজ্জাক খান মেমোরিয়াল হাসপাতাল’ প্রতিষ্ঠা করবেন, পাশাপাশি তার সঙ্গীত শিক্ষক ওস্তাদ মতিয়ার রহমান স্যারের স্বপ্নের ‘তানসেন সংগীত একাডেমি’-এর সংগীত চর্চাকে আরো সমৃদ্ধ করবেন।

সাদিয়া আফরিন খান তনু আমাদের পুরো বাংলাদেশের অহংকার,গোটা নারী সমাজের আইকন, তারুণ্যের অহংকার, সংগ্রামী ও প্রতিভাবান মানুষের স্বপ্ন জয়ের প্রতিচ্ছবি। ২০২০ সালের ২২ ডিসেম্বর,  দৈনিক খুলনা বিভাগীয় পত্রিকা ‘দৈনিক তথ্য’-এর বিনোদন পাতায় তাঁর এ সফলতা ও গৌরব নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। তনু শিক্ষার্থী  হিসেবেও যেমন সফলতা দেখিয়েছেন তেমনি  সাহিত্য ও সংস্কৃতিক চর্চাও দেখিয়েছেন তাঁর দূর্দান্ত প্রতিভা ও সাফল্য।মেডিকেল শিক্ষার্থীরা সাধারণত সিলেবাস ও একাডেমিক্যাল চাপ ও অনাগ্রহের ফলে  এ সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগী  খুব একটা হতে পারেন না কিন্তুু তনু তাদের থেকে ব্যতিক্রম,  তনুর ভেতরে সাহিত্য ও  সংস্কৃতির  প্রতি যে  বিরল  ভালোবাসা আছে তা তাঁর মেডিকেল বা একাডেমিতে কারিকুলামের ওপর বিরূপ প্রভাব ফেলেনি বরং তিনি আরো অপার সম্ভাবনার দ্বার খুঁজে পেয়েছেন, শেকড়ের টান ও স্বপ্ন দুটোকেই নিয়ে গেছেন সমানভাবে সাফল্যের দ্বারপ্রান্তে। আগামীতেও তাঁর এ চর্চা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের জন্য আরো অনেক বড় অর্জন বয়ে আনবেন সেই শুভকামনা রইল।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)