
| Headline : |
|
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথের মৃত্যু ॥ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধী, বিভিন্ন মহলের শোক
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৪ জুলাই, ২০২১) :-
রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ দাস গত বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহের মহেশপুরের জলিলপুর গ্রামের নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৪) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।বৃহস্পতিবার দুপুরে জলিলপুর বটতলায় গার্ডঅব অনার শেষে নিজ বাড়ীতেই সমাধী করা হয় রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ দাসকে।এদিকে বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক গাজি,যুদ্ধো কালিন কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী,সাবেক কমান্ডার গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতাসুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান,প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু,শ্যাপাপদ হালদার, পৌর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার,ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্য শেখ হাসেম আলী,এম এ আসাদ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,যুগ্ন আহবায়ক আবু হানিফ সরকার,আশাবুল আরাফ শিমুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ। |