মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বার্তা প্রেরক:- মো. ইউসুফ আলী, আটোয়ারী, পঞ্চগড়। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 19 July, 2021 at 7:58 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৯ জুলাই, ২০২১) :-
পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর  গ্রামের মৃত মসলিম উদ্দীনের পুত্র বীর মক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মকছেদুর রহমান(৭২) সোমবার ( ১৯ জুলাই) দুপুর ১-৪৫ মিনিটে বার্ধক্য ও ক্যানসার জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি  স্ত্রী,  ২ পুত্র, ২কন্যা সন্তান, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু -বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। 

সোমবার (১৯ জুলাই) বিকেল ৫টায় মরহুম বীর মুক্তিযোদ্ধার বাড়িতে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে স্বাস্থ্য বিধি মেনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ পুলিশ’র  পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম,রাধানগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আবু জাহেদ  পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা পজির উদ্দীন কে শেষ শ্রদ্ধা জানান। 

পরে বাদ মাগরিব রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে দীঘিয়া ডাঙ্গা নামক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে  অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ সহ অনেকেই স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।  


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)