মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালীতে আত্মসাৎ ও প্রতারনার মামলায় প্রধান শিক্ষক কারাগারে
বার্তা প্রেরক:- আনোয়ার হোসেন আনু, পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 28 June, 2021 at 10:06 AM
শিক্ষাতথ্য, ঢাকা (২৭ জুন, ২০২১) :-
পটুয়াখালীর কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত রবিবার (২৭ জুন) প্রধান শিক্ষক আবদুর রহিম’র জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের এ আদেশ প্রদান করেন। একই আদেশে বিজ্ঞ আদালত মামলার অপর দু’আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।

এর আগে আবদুর রহিম অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলায় ১৭ ডিসেম্বর ২০২০ বাদীর সাথে আপোষ শর্তে বিজ্ঞ আদালতের অনুকম্পায় জামিন লাভ করেন। দীর্ঘদিনেও বাদীর সাথে আপোষ না করায় রবিবার মামলার ধার্য তারিখে মামলাটি কার্য তালিকায় এলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।

উল্লেখ্য, প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিম সহ পরিবারের ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে না দেয়ায় বাদী মহিপুর থানা পুলিশ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কলাপাড়া ইউএনও কে বিষয়টি জ্ঞাত করার পরও কোন ফয়সালা না পাওয়ায় ১৩ ফেব্রুয়ারী, ২০২০ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এরপর বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৪ ডিসেম্বর ২০২০ বিজ্ঞ আদালত আ: রহিম সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)