মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
।। বার্তা প্রেরক:- আবুল বাশার মিরাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 8 June, 2021 at 8:10 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৮ জুন, ২০২১) :-
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) আয়োজনে ও র্যালী ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুন) রাতে আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. রাখী চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুর রহিম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার বক্তব্য বলেন, খাদ্য ও পুষ্টি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দেশ খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও পুষ্টি নিরাপত্তায় আমরা অনেকটা পিছিয়ে আছি। আইআইএফএস দেশের এমন একটি বিশেষায়িত ইনস্টিটিউট যেটি খাদ্য নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আইআইএফএস এর শিক্ষা ও গবেষণার মাধ্যমে দ্রুতই দেশে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, ফসল উৎপাদনের সঠিক প্রক্রিয়া ও বাজারজাতকরণে কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আইন প্রয়োগের মাধ্যমে শিল্প কারখানায় ব্যবহৃত ডাই, অ্যান্টিবায়োটিক ও হরমোনের ব্যবহার খাদ্যে নিষিদ্ধ করতে হবে। নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করতে হবে।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম বলেন, ফল সংরক্ষণে ফরমালিন, কার্বাইড, ইথিলিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলে। নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে খাদ্য উৎপাদনের উৎসের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।
আইএফএসের পরিচালক অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি বলেন, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করণে সচেতনতা সৃষ্টির মাধ্যমে খাদ্যের গুণাগুণ ও পুষ্টি অক্ষুন্ন রাখতে হবে। অল্প খাদ্য গ্রহণের মাধ্যমে অধিক পুষ্টি নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্ম সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোন বিকল্প নাই। সেই লক্ষ্যে আইআইএফএস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)