মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
ইসরাইলের হামলা ও প্রতিরোধের সর্বশেষ!
।। বার্তা প্রেরক:- কাজী শামীম আহসান (সোহেল)। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Sunday, 16 May, 2021 at 8:16 AM
শিক্ষাতথ্য, ঢাকা (১৫ মে, ২০২১) :-
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ শনিবার ১৫ই মে সকালেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা থেকে হামাসও ইসরাইলে রকেট হামলা অব্যহত রেখেছে। এ পর্যন্ত ২০০০ এর উপর রকেট ছুড়েছে হামাস। ইসরাইলের রকেট প্রতিরোধ সিস্টেমকে এতদিন যে শতভাগ সুরক্ষা দিতে সমর্থ তা সঠিক নয় প্রমাণ করে বেশিরভাগ রকেট ইসরাইলের অভ্যন্তরে হামলে পড়েছে!

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও আরব কূটনীতিকেরা সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ফিলিস্তিনিরা। এতে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৩৬ শিশু, ২১ জন নারী সহ ১৩৭ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত ৯৫০ জন আহত হয়েছে। গাজার একটি রিফিউজি ক্যাম্পের ওপর ইসরায়েলের কয়েকদফা হামলার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা আতঙ্কে কয়েক হাজার ফিলিস্তিনি পরিবার জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। জাতিসংঘের হিসাবমতে, ১০ হাজার ফিলিস্তিনি পরিবার বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন।

গতকাল শুক্রবারও সারা দিন গাজায় হামলা চালায় ইসরাইল। ভূমধ্যসাগর থেকে ইসরাইলি নৌবাহিনীর জাহাজ থেকেও বোমা ছোড়া হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, গাজা থেকে আসা রকেট হামলার কারণে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। হামাস এ হামলায় দায় স্বীকার করেছে। ইসরাইলে এ পর্যন্ত একজন ইসরাইলি সৈন্য, একজন ভারতীয় ও ৬ জন বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

এদিকে, আগামীকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের তৃতীয় বৈঠককে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ইসরাইলে ফিলিস্তিন বিষয়ক উপসহকারী মন্ত্রী হাদি আমর শুক্রবার তেল আবিবের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। শান্ত পরিস্থিতি ফিরিয়ে আনতে কাজ করতে চায় তারা।অকার্যকর সংগঠন ওআইসিও আগামীকাল ১৬ই মে রবিবার তার পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠক ডেকেছেন।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবানন থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয় ইসরাইলকে টার্গেট করে, যার তিনটি ইসরাইলের মাটিতে আঘাত হেনেছে। গতকাল শুক্রবার ভোররাতে সিরিয়া থেকে ইসরাইলে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। যার দুটো ইসরাইলের মাটিতে আঘাত হেনেছে। কাতার, কুয়েত, তুরস্ক, পাকিস্তানের সর্বোচ্চ নেতাদের সৌদি আরবকে ফিলিস্তিনিদের সামরিক সহায়তা প্রধানের অনুরোধ প্রত্যাখান করেছে সৌদিআরব। তারা ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। যুদ্ধ লাগলে মিশর ও আরব আমিরাত ইসরাইলের পাশে থাকবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এদিকে হাজার হাজার জর্ডানি ও লেবাননের ফিলিস্তিনিপন্হী নাগরিক সীমান্ত পেরিয়ে ইসরাইলি ভূখন্ডে ঢুকে পড়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহনের জন্য সীমান্তে জড়ো হয়েছে। 

আজ শনিবার ১৫ মে রাত ৮ টায় কাতারের জাতীয় মসজিদ চত্তরে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে এতে অংশগ্রহণের জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন কাতার ও ফিলিস্তিনের বিশিষ্ট নেতারা।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিজেদের ব্যাপকতর ধ্বংসের সম্মুখীন হতে পারে জেনে যুদ্ধ থেকে পিছু হটতে আমেরিকা ও ফ্রান্সের মাধ্যমে তৎপরতা শুরু করেছে ইসরাইল। আগামী ৭২ ঘন্টার মধ্যে পরবর্তী পরিস্থিতি সুস্পষ্ট হবে।

মতামত :
কাজী শামীম আহসান (সোহেল)।
WhatsApp & Bip +12672709770,
Phone: +974 3313 2285
Email:- cmdexp@gmail.com
Facebook, YouTube ও ব্লগ: Kazi Shamim Ahsan.


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ঐতিহ্য ও ঐক্যের বন্ধনে মৌলভীবাজার জেলা সমিতি
কক্সবাজারের ইনানীতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের আইকনিক টাওয়ার সম্বলিত ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট
মায়ের আদেশে প্রতিদিন পাঁচজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন অধ্যাপক ড. কামরুল হাসান তরফদার
জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত : চিকিৎসা সেবা পেলেন অর্ধশতাধিক রোগী
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)