
| Headline : |
|
কালীগঞ্জ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেনের ইন্তেকাল
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৪ মে, ২০২১) :-
ঝিনাইদহ কালীগঞ্জের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ইন্তেকাল করেছেন। সোমবার ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে বিকালে ইন্তেকাল করেন। মুত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযোদ্ধা কালীন সময়ে আবুল হোসেন ভারতের সরণার্থী ক্যাম্পের ট্রেনারের দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি কালীগঞ্জ বেজপাড়া গ্রামের মৃত সমশের আলী মন্ডলের ছেলে। মৃতকালে তিনি ২ স্ত্রী ৮ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১ টায় রাষ্ট্রিয় মর্যাদায় তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। গত ৩০ এপ্রিল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি ছিলেন। |