মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
শেখ জামালের সমাধিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বার্তা প্রেরক:- কাজী আরিফ বিল্লাহ, জনসংযোগ কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 29 April, 2021 at 1:45 AM
শিক্ষাতথ্য, ঢাকা (২৮ এপ্রিল, ২০২১) :-
জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র  বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি । তিনি আজ বুধবার (২৮ এপ্রিল) বাদ জোহর  রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের সমাধিতে পুষ্পস্তবক  অর্পণ করেন । এসময় তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু নাসের ভূঁঞা, জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক ও চেয়ারম্যানের পিএস মোঃ রাশেদুজ্জামান সেরনিয়াবাত, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোখলেসুর রহমানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন। শেখ জামালের জন্মদিন উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক বিবৃতিতে  বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানা কর্মসূচির মধ্যে দিয়ে  শেখ জামালকে গভীর শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে স্মরণ করছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। শেখ জামাল একজন দেশপ্রেমিক চৌকষ-মেধাবী সেনা অফিসার ছিলেন।

তিনি আরও বলেন, শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হন। জন্মদিন স্বভাবতই সবার কাছে আনন্দের। কিন্তু রক্তাক্ত বিদায় সে আনন্দকে ম্লান করে দেয়। মুক্তির সংগ্রামে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অবদান বাঙালি জাতি কৃতজ্ঞতার সঙ্গে চিরদিন স্মরণ করবে।

১৯৫৪ সালের (২৮ এপ্রিল) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন শেখ জামাল।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)