মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কমিটিতে স্বজনপ্রীতি: অবাঞ্চিত ছাত্রদল সাধারণ সম্পাদক
।। বার্তা প্রেরক:- হাজী জাহিদ, পলাশ, নরসিংদী। শিক্ষাতথ্য ডটকম ।।
Published : Saturday, 17 April, 2021 at 4:06 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১৬ এপ্রিল, ২০২১) :-
নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে স্বজনপ্রীতির অভিযোগে নিজ জেলায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে। তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করে ইতিমধ্যে জেলা ছাত্রদলের একাংশ পুরো শহরে পোস্টার লাগিয়েছে বলে জানা গেছে।

জেলা নেতাকর্মীদের অভিযোগ, গত ২৪ মার্চ নজরুল ইসলাম অপুকে আহ্বায়ক ও মাইন উদ্দিন ভূঁইয়াকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্বজনপ্রীতির মাধ্যমে এই কমিটি ঘোষণা করেছেন ছাত্রদলের শীর্ষ দুই নেতা। এই কমিটিতে অপেক্ষাকৃত কম যোগ্যপ্রার্থী ও সংগঠন আদর্শপরিপন্থী কয়েক ব্যক্তিকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে বাদ দেয়া হয়েছে ত্যাগী ও যোগ্য প্রার্থীদের।

সূত্র জানায়, নরসিংদী জেলা বিএনপির কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আছেন সুলতান উদ্দিন মোলা। যিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর বাবা। অন্যদিকে, সদ্য প্রকাশিত ছাত্রদল কমিটির আহ্বায়ক পদ পাওয়া নজরুল ইসলাম অপু বিএনপি নেতা সুলতান উদ্দিন মোলার অনুসারী। সুলতান উদ্দিন মোলা নরসিংদী জেলা বিএনপির কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী। তাই নিজের অবস্থানকে দৃঢ করার জন্য জেলা ছাত্রদলের নেতৃত্ব নিতে তিনি তার ছেলের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। অন্যদিকে, আকরামুল হাসান মিন্টুর মনোনীত প্রার্থীকে আহ্বায়ক পদে পদায়ন করেছেন ইকবাল হোসেন শ্যামল।

জানা যায়, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর অনুসারী ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। যিনি পুরো সংগঠনে আকরামুল হাসান মিন্টুর মাইম্যান বা পকেট ম্যান হিসাবে পরিচিত। তার সাধারণ সম্পাদক হওয়ার পেছনে আকরামুল হাসান মিন্টুর অবদানই সবচেয়ে বেশি। তাই আকরামুল হাসান মিন্টু হরহামেশায় অনেকের কাছে বলে বেড়ান ইকবাল হোসেন শ্যামলকে তিনি নেতা বানিয়েছেন। তাই ইকবাল হোসেন শ্যামল তার কথার বাইরে যাবে না। যার কারণে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে নজরুল ইসলাম অপুকে আহ্বায়ক বানাতে তাদের তেমন কাটখড় পোড়ানো লাগেনি। অন্যদিকে, এই কমিটির বিষয়ে নীরব ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।

ছাত্রদলের একাধিক নেতাকর্মীর অভিযোগ, নরসিংদী জেলা ছাত্রদলের বর্তমান আহ্ববায়ক নজরুল ইসলাম অপু গত কয়েক বছরের মধ্যে তেমন কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তার নামে কোন রাজনৈতিক মামলাও নেই। তিনি সর্বশেষ নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ৫ নং যুগ্ম আহ্বায়ক ছিলেন। এই কলেজে আন্দোলন সংগ্রামে তার চেয়ে যোগ্য প্রার্থী ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান রিফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব ভূঁইয়া এবং অপুর পূর্ববর্তী যুগ্ম আহ্বায়ক জোবায়ের আহমেদ তুষার। কিন্তু শুধু নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, নজরুল ইসলাম অপুকে মনোনীত করেছেন। সেখানে শুধু অনুমোদন দিয়েছেন ইকবাল হোসেন শ্যামল। শুধু আহ্বায়ক পদেই নয় এই কমিটিতে যোগ্যদের বাদ দিয়ে ডাকাত, মাদক ব্যাবসায়ী, অস্ত্র মামলার আসামি, হত্যা মামলার আসামি, অপহরণকারী, হুন্ডা চুরি মামলার আসামি ও বিবাহিতদের স্থান দেয়া হয়েছে। সিনিয়র কর্মীদের বাদ দিয়ে জুনিয়র কর্মীদের স্থান দেয়া হয়েছে। আবার অনেক জুনিয়র কর্মীকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদ।

ছাত্রদলের একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই কমিটিতে নজরুল ইসলাম অপুর চেয়ে যোগ্য প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান নাহিদ। যিনি নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত এজিএস ছিলেন। রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে তিনি সাড়ে আটমাস গুম ছিলেন। তিনি গুম হওয়ার পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলণ করেছেন। তিনি জেল থেকে বের হওয়ার পর তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান কথা বলেছেন।

নেতাকর্মীদের অভিযোগ, তিনি জেলার আহ্বায়ক পদের দৌঁড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন। অথচ তাকে কোন পদই দেওয়া হয়নি। যদিও তার বিরুদ্ধে অস্ত্রের মামলা রয়েছে। তবে, ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী গুম করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করে। এ বিষয়ে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘আমি সংগঠন করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছি। গুম ছিলাম আট মাস। কিন্তু আমাকে কোন পদেই রাখা হয়নি। এমন একজনকে আহ্বায়ক করা হয়েছে যার নামে মামলাতো দূরের কথা, থানায় একটি জিডিও নাই।’ অন্যদিকে, এই কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান একজন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হয়েও ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদকের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকায় সে সরাসরি সিনিয়র যুগ্ম আহবায়ক পদ পেয়ে যান। অথচ তার নামে অবৈধ অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও চুরির মামলা রয়েছে বলে জানা যায়।

দ্বিতীয় যুগ্ম আহবায়ক শফিকুল প্রধান রুবেল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের ব্যাক্তিগত আস্থাভাজন লোক হিসাবে নিয়োগ পেয়েছেন। ছাত্রদলের জাতীয় কাউন্সিলে ইকবাল হোসেন শ্যামলের পক্ষে প্রচার প্রচারণার পুরষ্কার হিসাবে তাকে এই পদ দেওয়া হয়েছে। অথচ সে মানব পাঁচার মামলার আসামী এবং মানব পাঁচার মামলায় সে মালয়েশিয়াতে দীর্ঘ ছয় মাস জেল খেটেছেন। যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ইউনিয়ন ছাত্রদলের উল্লেখযোগ্য পদে না থেকেও সরাসরি জেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক হিসাবে পদ পেয়েছে। যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি একজন হত্যা মামলার আসামী। মামলাটি বর্তমান বিচারাধীন। জেলা ছাত্রদল বা এর অধীনস্থ কোনো ইউনিটের পদ পদবীতে না থেকেও হাজীপুরের সফিউল্লাহ ভূঁইয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক করা হয়েছে। সে আকরামুল হাসান মিন্টুর বন্ধু নজরুল ইসলাম ভূঁইয়ার প্রেসে চাকুরী করে।

কমিটির সদস্য আতিকুর রহমান বিবাহিত বলে জানা গেছে। সদস্য সাইফুল ইসলাম (শোয়েভ রাজ) হুন্ডা চুরির মামলার আসামী এবং বর্তমানে ইয়াবা মামলায় তিনি দীর্ঘ সময় যাবৎ কারাগারে আছেন। কমিটির এসব বিষয় নিয়ে ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘কমিটিতে সবাইকে পদপদবী দেওয়া যায়না। যারা পদ পায়নি কমিটির এসব বিষয় নিয়ে ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘কমিটিতে সবাইকে পদপদবী দেয়া যায় না। যারা পদ পায়নি তারাই এলাকায় পোষ্টার লাগিয়েছে। এটা কোন নিউজ করার বিষয় নয়।’

সিদ্দিকুর রহমান নাহিদের বিষয়ে তিনি বলেন, ‘সে অস্ত্র ব্যবসায়ী। এজন্য তাকে গুম করা হয়েছিলো।’ পরবর্তীতে তিনি লিখিত আকারে নাহিদের গুমের কারণ পাঠান। তার মুক্তি নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি এর কোন জবাব দেননি। সার্বিক বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমি এ বিষয়ে কোন কথা বলতে চাই না।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)