মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩
আইডিবি’র সাবেক মুখ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. এম এ মান্নান আর নেই
।।বার্তা প্রেরক ।। মোহাম্মদ মনজুরুল হক গাজী।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Friday, 2 April, 2021 at 12:03 AM
শিক্ষাতথ্য, ঢাকা (০১ এপ্রিল, ২০২১) :-
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী অর্থনীতিবিদ ইসলামী উন্নয়ন ব্যাংক ( আইডিবি)  এর প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. এ মান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ বুধবার ( ৩১ মার্চ, ২০২১)  ভোরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ৮৩ বছর। 

তিনি ছিলেন ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) ((মুসলমানদের বিশ্বব্যাংক-সৌদি আরবের জেদ্দায়- প্রধান কার্যালয়)) এর সাবেক মুখ্য অর্থনীতিবিদ এবং বাংলাদেশের ৪র্থ ইসলামী ব্যাংক ( প্রতিষ্ঠার সন অনুসারে) থ্রি সেক্টরাল- ‘সোস্যাল ইনভেস্টমেন্ট  ব্যাংকে লিমিটেড’ (বর্তমান  নাম- সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড) এর  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন স্লোগান ছিলো - Working Together For  a Caring Society -দরদি সমাজ গঠনে সমবেত  অংশগ্রহণ)। 

প্রফেসর ড. এম.এ মান্নান ১৯৩৮ সালে সিরাজগঞ্জ  জেলার শহরের শহীদগঞ্জে জন্ম গ্রহন করেন। ষাটের দশকের প্রথম দিকে সিরাজগঞ্জ কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর সরকারি চাকরিতে যোগদান করেন। দেশের তৎকালীন পরিকল্পনা  কমিশনেও  চাকরি করেছেন। ১৯৭৩ সালে আমেরিকার মিশিগান স্টেট ইউনির্ভাসিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৮ থেকে ১৯৮২ পর্যন্ত সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৮২ থেকে ১৯৯৬ পর্যন্ত ইসলামী উন্নয়ন ব্যাংকে ( আইডিবি) প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে , লন্ডনের মুসলিম ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসরসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। মুদ্রা, ব্যাংকিং, অর্থ ও অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে ছিলো  তাঁর  অগাধ অভিজ্ঞতা এবং সুনাম ছিলো বিশ্বখ্যাত। বিশ্বে ইসলামী  অর্থনীতির ওপর লিখা প্রথম বই তাঁর যুগান্তকারী গ্রন্থ - Islami Economics : Theory and Practice -ইসলামী অর্থনীতি : তত্ত্ব এবং প্রয়োগ এ পর্যন্ত  ১২টিরও বেশী ভাষায় অনুদিত হয়েছে। বইটি বিশ্বের বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ে পাঠ্য পুস্তক হিসেবে সমাদৃত। এছাড়াও অর্থনীতি, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে লিখা তাঁর একাধিক বই রয়েছে। তিনি ‌‘‘ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট’’ ধারণার প্রবর্তক। যা  ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংকের ইন্সট্রুমেন্ট হিসেবে বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। ইসলামী অর্থনীতি ও ইসলামী ব্যাংক বিষয়ে  প্রফেসর এম. এ মান্নানের বিভিন্ন অবদান সর্বজন স্বীকৃত। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্ত্রী নার্গিস মান্নান সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক এবং সন্তান দু’জনই আমেরিকা প্রবাসী। প্রফেসর ড. এম. এ মান্নানের মৃত্যুতে দেশের বিশিষ্টজনেরা  শোক প্রকাশ করেছেন  এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।       


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)