
| Headline : |
|
সাংবাদিক প্রভাস চক্রবর্তীর মাতৃবিয়োগ
বার্তা প্রেরক:- নিজস্ব প্রতিবেদক। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২২ মার্চ,
২০২১) :-
বোয়ালখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক ডাঃ প্রভাস চক্রবর্তীর মাতা ও চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র চক্রবর্তীর সহ-ধর্মিনী অর্চ্চনা চক্রবর্তী আজ সোমবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় নগরীর মেডিকেল সেন্টার চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭৮বৎসর। মৃত্যুকালে তিনি ২পুত্র, ৪ নাতী -নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আলম, বোয়ালখালী প্রেসক্লাব, বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খৃষ্টানঐক্য পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকপ্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। |