মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
Headline : জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত       আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা       ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন      
ভাঙ্গুড়ায় শিশুদের উপবৃত্তির টাকা খোয়া
বার্তা প্রেরক:- মো. আকছেদ আলী, ভাঙ্গুড়া, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 4 March, 2021 at 8:47 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৩ মার্চ, ২০২১) :-
প্রতারক চক্রের খপ্পরে শিশুদের উপবৃত্তির টাকা খোয়ালো পাবনার ভাঙ্গুড়া উপজেলার অনেক অভিভাবক। প্রতারক মোবাইল ব্যাংকিং সিস্টেমের প্রযুক্তির অপব্যবহার করে গত দু’দিন ধরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত উপজেলার গজারমারা, মেন্দা খালপাট ও বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক অভিভাবকের মোবাইল একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া গেছে।প্রতারণার শিকার কয়েকজন অভিভাবক সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম রেজা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ভাঙ্গুড়া উপজেলায় গত তিন দিন আগে ১২ হাজার ৬৮৬ জন শিক্ষার্থীর উপবৃত্তির ৪৫০ টাকা করে অভিবাবকদের মোবাইলে পাঠানো হয়। টাকা পাঠানোর পরে মোবাইল ব্যাংকিং নগদ কর্তৃপক্ষ অভিবাবকদের মেসেজ পাঠায়। এরপর ফোন করে প্রত্যেক অভিভাবকদের মোবাইল নাম্বারে নগদ একাউন্ট চালু করতে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সেট করতে বলা হয়। একাউন্ট চালু হলে অভিভাবকরা টাকা তুলতে পারে। কিন্তু টাকা মোবাইলে পৌছানোর পর থেকেই প্রতারক চক্র উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল নাম্বার সংগ্রহ করে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষক পরিচয় দিয়ে টাকা কম দেয়া হয়েছে বলে জানায়। এসময় বেশি টাকা পাঠানো হবে বলে নগদের ওয়ান টাইম পাসওয়ার্ড চাইলে অনেক অভিভাবক তা প্রতারকদের দিয়ে দেয়। এরপর অভিভাবকদের মোবাইল একাউন্ট থেকে টাকা কেটে যায়। 

মেন্দা খালপাট গ্রামের অভিভাবক মমতাজ খাতুন বলেন, ফোন করে শিক্ষকের কথা বলে মেসেজে আসা নাম্বারটা চাইলে দিয়ে দেই। পরে মোবাইল নিয়ে দোকানে টাকা তুলতে গেলে দেখি টাকা নাই।  মেন্দা খালপাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান টগর বলেন, প্রতারকরা কৌশলে অভিভাবকদের ফোন দিয়ে টিন নাম্বার নিয়ে টাকা তুলে নিয়েছে। এ পর্যন্ত আমার বিদ্যালয়ের ৯ জন অভিভাবক প্রতারণার শিকার হয়েছে বলে জেনেছি। তবে সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম রেজা বলেন, প্রতারকরা ভুয়া শিক্ষক ও কর্মকর্তা সেজে ফোন দিয়ে ওটিপি নাম্বার নিয়ে নগদ একাউন্ট থেকে উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে। অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতারণার বিষয়টি জানিয়েছেন। এরপর এই বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরকে আমরা জানিয়েছি এবং প্রতারকদের কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে এরই মধ্যে প্রচারণা শুরু করেছি। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আধ্যাত্মিক সুফি সাধক আবুল কালাম (ভোলা) : কর্মময় জীবন ও বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)