মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
।। জাবির ২৫তম ব্যাচের দুই যুগ পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠিত।।
বার্তা প্রেরক:- সোহেল আহসান নিপু, আজীবন সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফেন্ডস’ ইনিসিয়েটিভ (জুফি), ২৫তম ব্যাচ। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Monday, 1 March, 2021 at 10:56 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০১ মার্চ, ২০২১) :-
ক্যাম্পাস জীবনের অসংখ্য স্মৃতিচারনের লক্ষে একটি দিন আনন্দের ভেলায় ভাসলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবির) ২৫তম ব্যাচের শিক্ষার্থীর। স্মৃতির রোমন্থনে সহপাঠীদের সঙ্গে মাতলেন গল্প, আড্ডা, নাচ আর গানে। প্রাণের বন্ধনে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে প্রত্যেকেই যেন কয়েক মুহুর্তের জন্য ফিরে গিয়েছিলেন সেসব হারানো দিনে। খুঁজে পেয়েছেন ক্যাম্পাস জীবনের সেই উচ্ছ্বল, বাধাহীন, তারুণ্য ও যৌবনের ছোট ছোট গল্পগুলো। গত ২৬ ফেব্রুয়ারি ২০২১ রোজ শুক্রবার জাবির ২৫তম ব্যাচের দুই যুগ পূর্তি এবং পুনর্মিলনী উৎসব রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। “২৫ এর বাইশ-সবুজের পানে, পঁচিশের টানে” এই শ্লোগানকে ধারণ করে এ মিলনমেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ২৫ এর বন্ধুদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ক্যাম্পাসের ফেলে আসা সেই রঙিন জীবনকে খুঁজে ফেরেন তারা। 

সন্ধ্যায় জুফির বর্তমান সভাপতি সাদিক হাসান খান মনন এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় মিলন মেলার বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এসময় অন্যান্যের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফেন্ডস’ ইনিসিয়েটিভ (জুফি) ২৫ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল কাইয়ুম চৌধুরী রাজু, কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ কবির শুভ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস আহমেদ (হাফিজ) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং পঁচিশ ব্যাচের অংশগ্রহণকারী বন্ধুরা উপস্থিত ছিলেন। 

শুভেচ্ছা বক্তব্যে মনন বলেন, এ ধরনের মিলনমেলায় সকলেই প্রাণের তাগিদে উপস্থিত হন। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে ২৫ ব্যাচের সকলের সহযোগিতা কামনা করেন। এরপর স্মৃতির ঝাঁপি খুলে বসেন ২৫ এর বন্ধুরা। তারা এই একত্র হওয়াকে শুধুমাত্র মিলনমেলা বলতে নারাজ। তারা এটিকে একটি স্মৃতিচারণ মেলা বলে মনে করেন। এমন আয়োজনের পিছনের কারিগরদের ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সবাইকে একত্রিত করার এই প্রয়াস স্বার্থক হয়েছে। এর আগে ব্যাচের দুই যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে ২০২০-২০২১ সালের জন্য ডিসি, ডিএমপি আব্দুল মান্নানকে সভাপতি এবং জয়েন্ট কমিশনার, ট্যাক্স মাসুম বিল্লাহ সানি কে সাধারণ সম্পাদক করে জুফির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রায় ৪ ঘন্টাব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিলো বন্ধুদের আড্ডা, সেলফি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মৃতিচারণ, আড্ডা, গান ও গল্পের মধ্য দিয়ে তারা সময় কাটান। ফেরার সময় সবার মুখে উচ্চারিত হচ্ছিল “২৫ এর বাইশ, সবুজের পানে, পঁচিশের টানে” আবার আসিব ফিরে। 


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)