মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Headline : ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ       আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা       অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল       তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি       টোক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগারের মুখপত্র উন্নয়ন স্মরণিকার মোড়ক উন্মোচন       এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন       গণভোট না হলে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে না: বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ      
কুড়িগ্রামের হতদরিদ্র মানুষের মাঝে আমালের কম্বল বিতরণ
।। বার্তা প্রেরক:- আবুল বাশার মিরাজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Thursday, 4 February, 2021 at 11:34 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৪ ফেব্রুয়ারি, ২০২১) :-
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাশহরের হতদরিদ্র অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কুড়িগ্রাম জেলার কষ্টে থাকা এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্বেচ্ছসেবী সংগঠন আমাল ফাউন্ডেশন। প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এই বিতরণে আমাল ফাউন্ডেশনকে সহযোগিতা করেছে আপন ফাউন্ডেশন।

জানা গেছে, একটু উষ্ণতা এই স্লোগানকে সামনে নিয়ে কেবল কুড়িগ্রাম নয় সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় সবগুলো জেলার হতদরিদ্রদের মাঝে সংগঠনটি উষ্ণতার ছোয়া বিলিয়ে যাচ্ছেন। আমাল উনন্টারএইড ২০২১ কার্যক্রমের অংশ হিসাবে কাজটি তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তারা বগুড়া, সিরাজগঞ্জ, লালমনিরহাট, নাটোর সহ প্রায় ২০ টির অধিক জেলায় ১৫ হাজারের অধিক মানুষের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন করেছেন। কম্বল পেয়ে আছিয়া বেগম নামে এক হতদরিদ্র বলেন, খুব কষ্ট করছিলাম শীতে, আমাল ফাউন্ডেশনের কম্বল পেয়ে এখন একটু শান্তিতে ঘুমাতে পারবো। আমাল ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।

এমন মহতী উদ্যোগ সর্ম্পকে জানতে চাইলে আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইশরাত করিম ইভ বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রতিবছরের ন্যায় মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামের অসহায়-গরীব মানুষেরা তাদের শীত নিবারণের জন্য মোটা কাপড় কিনতে পারে না। আমাল ফাউন্ডেশন সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়। তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেকেই কম্বল পেয়েছেন বাকিদের জন্যও কম্বল রয়েছে সেগুলো কয়েকদিনের মধ্যেই বিতরণ শেষ হবে। আমাদের সবার উচিত এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা। ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ -⁠অধ্যাপক আলী রীয়াজ
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
তামাক করনীতি প্রণয়ন ও কর ফাঁকি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)