
| Headline : |
|
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিবেদন। ২০২১।
স্বাধীনতার স্বাদ
।। লেখক ও কবি মো. আবু সাঈদ সিদ্দিকী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১০ জানুয়ারি,
২০২১) :-
একটি তরী কুলে- ৩০ লক্ষ রক্তের নদী মিশেছে বঙ্গোপসাগরে লক্ষ -কোটি মাল্লা তরী বেয়ে কিনারে কিন্তু হায়! মাঝি নেই গলুইয়ে। উল্লাসে মাল্লার কোরাসে ‘জয়বাংলা’র রণধ্বনি আকাশে-বাতাসে জাগি ধরণী। তবু জয়োল্লাসে মিটেনি আশা মাঝি ছাড়া! বুকফাঁটা ক্রন্দন বাংলা মায়ের- সোনার ‘খোকা’ আসবে কবে? কে সেই ‘খোকা’ যে সেজেছে মাঝি, যার জন্য বিশ্ব অধীর? যে মাঝি ‘৭১-এ দিয়েছিল হুকুম- ‘তোমরা বাইয়ে যাও শত ঢেউয়েও ডুবাতে পারবে না এ তরী।’ তরী ভিড়িছে কুলে, কিন্তু দস্যুরা তাঁকে আটক রেখেছে জেলে। জেলের লৌহকপাট ভেঙ্গেছে আজ মাঝি ফিরেছে মায়ের কোলে। জগৎজোড়া যার নাম- সেই মাঝিই শেখ মুজিবুর রহমান। এ নামেই মিশে আছে বাংলার ধুলি কণা, আকাশ-বাতাস, নদী-সাগর, সবুজ ঘাস আর পাখির কাকলি। ধন্য জাতি, ধন্য মাটি, নতুন সূর্য উদয়- শত জনমের সাধনা পূর্ণ হলো- বাঙালির স্বাধীনতার স্বাদ, নতুনরূপে মুজিব ফিরেছে বলে। |