
| Headline : |
|
মৃত্তিকা পদক পেলেন কবি আফসার আশরাফী
বার্তা প্রেরক:- আফসার আশরাফী, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৮ ডিসেম্বর, ২০২০) :-
মহান বিজয় দিবস উপলক্ষে মৃত্তিকা একাডেমিক কর্তৃক আয়োজিত ২৬ডিসেম্বর সন্ধা ৬ ঘটিকায় ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মেলার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রানা হোসেন। প্রধান অতিথি হিসেবে মূলবান বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মর্তুজা আলী চৌধুরী মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস পারভীন (সাবেক উপ-সচিব, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রলালয়ের), আব্দুল আজিজ (খ্যাতিমান অভিনেতা), সৈয়দ আজাদ রহমান (সাধারণ সম্পাদক, ভাষাসৈনিক আব্দুল মতিন স্মৃতি পরিষদ), এ্যাডভোকেট কাজী ফারুক আহমেদ (সভাপতি, বাংলাদেশ মানবাধিকার ফোরাম)। পুরো অনুশ্ঠানটি সঞ্চলনা করেছেন: মোহাম্মদ জায়েদ জুলফিকার। মৃত্তিকা একাডেমি দেশের গুণি জনদের হাতে বিভিন্ন শাখায় মৃত্তিকা পদক ২০২০ তুলে দেন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। এতে পুরুস্কার গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান দৈনিক এশিয়া বাণীর সংবাদ কর্মী ও পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি আফসার আশরাফী। |