
| Headline : |
|
নরসিংদী চেম্বারে প্রেসিডেন্ট আলী হোসেন শিশির (সিআইপি) কে সম্মাননা প্রদান
বার্তা প্রেরক:- হাজী জাহিদ, পলাশ, নরসিংদী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৬ ডিসেম্বর, ২০২০) :-
আজ ২৬ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখে পুলিশ সুপার সম্মেলন কক্ষে নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মো: আলী হোসেন শিশির (সি.আই.পি) এবং উপস্থিত ছিলেন এনসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট মো: জাকির হোসেন ও পরিচালক মো: আনিসুর রহমান ভূঞা। আরও উপস্থিত ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের সচিব জনাব ছগির আহম্মেদ এবং জেলা রেফারী এসোসিয়েশনের সদস্যবৃন্দ। সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মো: আলী হোসেন শিশির (সি.আই.পি) মহোদয়কে নরসিংদী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। |