
| Headline : |
|
পাবনায় এতিম হাফেজদের মধ্যে কম্বল ও খাবার বিতরণ
বার্তা প্রেরক:- কামাল সিদ্দিকী, পাবনা। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৩ ডিসেম্বর, ২০২০) :-
পাবনার শালগাড়ীয়ার বেগম রোকেয়া খাতুন মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর এতিম ও হাফেজদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার এবং দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ৩২ জনের মধ্যে এসব বিতরণ করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, প্রতিবন্ধীদের সংস্থা প্রতীক এর নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমান, মাদ্রাসার সহ-সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী ট্যাগার, মাদ্রাসার সাধারন সম্পাদক আব্দুল বারেক, নারী উদ্যোক্তা অনুজা সাহা এই উপহার তাদের হাতে তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক ও হাফেজরা দোয়া ও মোনাজাত করেন দানকারীর মঙ্গল কামণা করেন। |