
| Headline : |
|
আবৃত্তি শিল্পী ফারজানা করিমের বীর প্রতীক তারামন বিবি সম্মাননা লাভ
বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরাম। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১২ ডিসেম্বর, ২০২০) :-
সাহিত্য সংগঠন পাণ্ডুলিপি প্রদত্ত বীর প্রতীক তারামন বিবি সম্মাননা-২০২০ লাভ করেছেন কবি, গল্পকার, আবৃত্তি শিল্পী ও উপস্থাপক ফারজানা করিম। মুক্তিযুদ্ধভিত্তিক লেখা-লেখি ও আবৃত্তিতে অসমান্য অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেয়া হয়। আজ সন্ধ্যায় ঢাকা মিডিয়া ক্লাবে আনুষ্ঠানিকভাবে ফারজানা করিমের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা তুলেন দেন,পাণ্ডুলিপির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব লোকমান হাকিম। |