
| Headline : |
|
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও ঋষিজ শিল্পী গোষ্ঠীর ৪৪ বছর পূর্তি উদযাপন করল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
বার্তা প্রেরক:- তকীউদ্দিন মুহাম্মদ আকরাম। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (১১ ডিসেম্বর,
২০২০) :-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ঋষিজ শিল্পী গোষ্ঠীর ৪৪ বছরপূর্তি উদযাপন করল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ উপলক্ষ্যে ২৭ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এবারের সংবর্ধিত গুণিজন ছিলেন নাট্যজন আলী খান, সালমা বেগম সুজাতা, মোঃ খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ ও ভাস্বর বান্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি করোনাকালীন প্রয়াত শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে উৎসর্গ করা হয়। |