মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
সমস্ত দাবি নিয়ে থানায় এক মহিলার অবস্হান, অতঃপর...
দুই মহিলার মাঝে তুমুল ঝগড়া- স্বামীর ভাগ কেউ কাউকে দেবেনা
বার্তা প্রেরক:- প্রভাস চক্রবর্ত্তী, চট্টগ্রাম। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Saturday, 5 December, 2020 at 11:24 PM
শিক্ষাতথ্য, ঢাকা (০৫ ডিসেম্বর, ২০২০) :-
স্বামীর দাবীতে বোয়ালখালীতে এক পুরুষকে নিয়ে দুমহিলার মধ‍্যে প্রকাশ‍্যে কাড়াকাড়ি ও হাতাহাতির  ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে সংঘটিত  এ ঘটনাটি দেখতে শত-শত উৎস‍্যুক জনতাকে ভীড় করতে দেখা গেছে। ঘটনাটি এলাকায় বেশ রহস‍্যের সৃষ্টি করেছে। এদের মধ‍্যে নোয়াখালীর জনৈক আবুল কালামের কন্যা ফাতেমা বেগম রত্না নামের পরিচয়দানকারী  আনুমানিক ৩০ বছর বয়সী এক জনের দাবী-গত প্রায় ১৫ বছর আগে চট্টগ্রামে এক আত্নীয়ের বাড়িতে  বেড়াতে এসে আলমগীর নামের এক যুবকের সাথে পরিচয় হয় তার। এ সূত্রে পরবর্তীতে তারা কোর্টে গিয়ে বিয়ে করে। এ সময় আলমগীরের বাড়ি আনোয়ারা এবং পিতার নাম মোঃ ইদ্রিচ  বলে পরিচয় দিলেও তাকে নিজ বাড়িতে নিয়ে যাননি কোনদিন।  ভাড়া বাসায় সংসার পাতে তারা। এ কয় বছরের সংসার জীবনে তাদের সংসারে কালো মানিক ও  শাহে আলম  নামের দু’সন্তান জন্ম নেয়। যাদের একজনের বয়স ১০ ও অপরজনের ৬ বছর। ভাড়া বাসায় বেশ সুখেই দিন কাটছিল তাদের। 

সম্প্রতি গত কয়েক দিন যাবৎ ধরে আলমগীরের চাল-চলন ও আচরণে পরিবর্তন দেখে ফাতেমার মনে নানা সন্দেহের উদ্রেক হতে থাকে। কৌশলে খবর নিয়ে জানতে পারে যে তার স্বামী  আছমা খাতুন নামের শাকপুরা এলাকার দু’সন্তানের এক জননীর সাথে গোপনে সংসার পেতেছে। এ নিয়ে উভয়ের মধ‍্যে ঝগড়া -বিবাধের এক পর্যায়ে গত কয়েকদিন ধরে হঠাৎ উধাও হয়ে যায় আলমগীর। এদিকে ছোট দুটি শিশু ও নিজের মুখের আহার যোগাতে গিয়ে চোখে-মুখে আধাঁর দেখছিল ফাতেমা। এ পর্যায়ে গতকাল এ মহিলার সাথে ঘুরতে দেখে ঝাপটে ধরে স্বামী  আলমগীরকে। এ নিয়ে উভয়ের মধ‍্যে হাতাহাতির ঘটনা দেখে উপস্হিত জনতা তাদের ধরে থানায় নিয়ে যায়।  

এ সময় উপস্হিত সাংবাদিকদের জেরার মুখে ফাতেমা নামের কাউকে চিনেনা বলে দাবী করে  এ মহিলাকে নিয়ে কৌশলে থানা থেকে সটকে পড়ে কথিত আলমগীর। যা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে ফাতেমা। রাতে এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত ছোট-ছোট দু’অবুঝ শিশু নিয়ে থানার বারান্ধায় গড়াগড়ি করছিল ফাতেমা। তার প্রশ্ন অবুঝ এ দুটি শিশু নিয়ে এখন কোথায় আশ্রয় নেবে সে। জানতে চাইলে থানার দায়িত্বরত অফিসার মোঃ সালামত উল্লাহ বলেন, ফাতেমা নামের এক মহিলা এসেছিল থানায় তবে তিনি লিখিত কোন অভিযোগ দেন নি।  অভিযোগ পেলে আইনগত ব‍্যবস্হা নেয়া হবে বলে জানান তিনি।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)