
| Headline : |
|
পেশাগত দায়িত্ব পালনে অনন্য সাফল্য রাখায় পুলিশের এলিট ফোর্স ডিবিকে পুরস্কারে ভূষিত করলেন
বার্তা প্রেরক:-টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (০৩ ডিসেম্বর, ২০২০) :-
![]() পেশাগত দায়িত্ব পালনে অনন্য সাফল্য রাখায় পুলিশের এলিট ফোর্স ডিবিকে পুরস্কারে ভূষিত করলেন কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের বিশেষ এলিট ফোর্স ডিবির একাধিক সফল অপারেশনের মাধ্যমে দুর্ধর্ষ অপরাধ এবং অপরাধীদের আটকের জন্য ব্যাপক সুনাম রয়েছে তাদের। কুষ্টিয়া জেলা পুলিশের এলিট ফোর্স ডিবি পুলিশের নানা সফলতা অর্জনের জন্য আজ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত (পিপিএম বার) এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে, এলিট ফোর্স ডিবি পুলিশকে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ মুস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ ফরহাদ হোসেন খান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো:আতিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মোঃ আমিনুল ইসলাম ওসি, ডিবি ইন্সপেক্টর এস ,এম, আশরাফুল আলম, সাব-ইন্সপেক্টর সাহেব আলী, সাব ইন্সপেক্টর সুমন কাদেরী, এ,এস,আই জুবায়েরসহ অন্যান্য পুলিশের সদস্য বৃন্দ। |