মাসিক শিক্ষাতথ্য পত্রিকা ২০০৮ সাল থেকে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হচ্ছে যার রেজি: ডি.এ. নাম্বার: ৫০৮৫, ঢাকা
প্রিন্টিং সংস্করণ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
নরসিংদীতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার-২
বার্তা প্রেরক:- হাজী জাহিদ, পলাশ, নরসিংদী। শিক্ষাতথ্য ডটকম।।
Published : Tuesday, 10 November, 2020 at 10:14 PM
শিক্ষাতথ্য, ঢাকা (১০ নভেম্বর, ২০২০) :-
নরসিংদীর মনোহরদী থানার বীরগাঁও থেকে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন মনোহরদীর বীরগাঁও গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে সোনামউদ্দিন (৮০) ও নরসিংদী সদর উপজেলার পশ্চিম দত্তপাড়ার আসাদ মিয়ার ছেলে সাদিকুর রহমান ওরফে সিদ্দিক (৪৪)।

আজ সোমবার ৯ নভেম্বর নরসিংদী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর মঙ্গলবার জনৈক ফারুক আহমেদ নরসিংদী সদরের দত্তপাড়া সাকিনস্থ সিএন্ডবি রোডে চায়ের দোকানে বসে চা পান করাকালে পাশে বসে থাকা আসামী প্রতারক সাদিকুর রহমান ওরফে সিদ্দিক বলে উঠে ১৪ বছর মামলা চালাইয়া জায়গার কোন হদিস পাইলাম না, সেই মামলার কাগজ পাইলাম সোনাম উদ্দিন হুজুরের কাছে গিয়ে।

জনৈক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ ছিল। জনৈক ব্যক্তি প্রতারকের কথা বিশ্বাস করে এবং তার জমি নিয়া বিরোধ থাকায় প্রতারকের সাথে কথা বলে। প্রতারক সিদ্দিক একটা মোবাইল নম্বরে হুজুরের সাথে কথা বলায় এবং হুজুর সরাসরি যেতে বলে। ৪ নভেম্বর জনৈক ফারুক আহমেদ প্রতারক সিদ্দিকের সাথে মনোহরদীর বীরগাঁও এলাকায় জ্বীনের বাদশা সোনাম উদ্দিনের কাছে যায়।
প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন আলখাল্লা পোশাক পড়ে জ্বীন সেজে কন্ঠ নকল করে কথা বলে এবং জনৈক ব্যক্তির মনে বিশ্বাস স্থাপন করায়। জমি ও ভালো চাকরী পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ধাপে জনৈক ব্যক্তির নিকট হতে ৩ লক্ষ ৪০ হাজার ৪৯০ টাকা হাতিয়ে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর কাজ না হওয়ায় জনৈক ব্যক্তির মনে সন্দেহ হয়।

জনৈক ব্যক্তি ৮ নভেম্বর পুলিশ সুপার নরসিংদীর কার্যালয়ে মৌখিক অভিযোগ করলে এসআই তাপস কান্তি রায়, ডিবি নরসিংদী তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন এবং বাদীসহ অভিযান পরিচালনা করিয়া ৯ নভেম্বর দিবাগত রাত ০০:৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন বীরগাঁও সাকিন হতে প্রতারক জ্বীনের বাদশা সোনাম উদ্দিন ও সাদিকুর রহমান ওরফে সিদ্দিকদ্বয়দের গ্রেফতার করেন।

এসময় প্রতারকদের নিকট হতে ৬০ হাজার টাকা, ১টি পাথর যুক্ত আংটি, ৩টি আকিদ পাথর ও জ্বীনের বাদশা সাজার আলখাল্লা পোশাক উদ্ধার করেন। বেশ কিছুদিন যাবত পুলিশের নিকট অভিযোগ আসতেছিল যে, একটা সংঘবদ্ধ প্রতারকচক্র জ্বীনের বাদশা সেজে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় মনোহরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।


এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও প্রকাশকের পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা বেআইনী।



সর্বশেষ সংবাদ
মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাব
বোয়ালখালীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত

  • ফেসবুকে আমরা
    বিশেষ জ্ঞাতব্য: বিজ্ঞাপন ও অনুদানের চেকটি Masik ShikshaTotthow নামে A/C Payee প্রদান করতে হবে। অথবা হিসাবের নাম: মাসিক শিক্ষাতথ্য (Masik ShikshaTotthow), হিসাব নাম্বার: ৩৩০২২৩৮৪, সোনালী ব্যাংক লিমিটেড, শিল্পভবন কর্পোরেট শাখা, ঢাকা”-তে অনলাইনে ক্যাশ/চেক জমা দেওয়া যাবে। তৃতীয়ত: ক্যাশ পাঠানো যাবে-বিকাশ: ০১৮১৯১৪৩৬৬৪, ০১৭১৫৬৬৫৫৯২। রকেট: ০১৭১৬২০৫৩০৪০। এজেন্ট ব্যাংকিং নাম্বার: ৭০১৭৫১১৭৬০৬২৭ (ডাচ-বাংলা ব্যাংক)।


    ● সাক্ষাৎকার
    ● শিক্ষা সংবাদ
    ● সারাদেশ
    ● জাতীয়
    ● রাজনীতি
    ● আন্তর্জাতিক
    ● সাহিত্য চর্চা
    ● চাকরীর তথ্য
    ● ব্যাংক-বীমা অর্থনীতি
    ● সম্পাদকীয়
    ● শুভ বাংলাদেশ
    ● সুধীজন কথামালা
    ● বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি
    ● প্রতিষ্ঠান পরিচিতি
    ● শিক্ষক কর্ণার
    ● শিক্ষার্থী কর্ণার
    ● সফলতার গল্প
    ● বিশেষ প্রতিবেদন
    ● নিয়মিত কলাম
    ● মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা
    ● অনিয়ম-দুর্নীতি
    ● ভর্তি তথ্য
    ● বিনোদন
    ● লাইফস্টাইল
    ● খেলাধুলা
    ● ধর্ম ও জীবন
    ● পাঠকের মতামত
    ● জন্মদিনের শুভেচ্ছা
    ● বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
    ● শোকগাঁথা
    ● স্বাস্থ্যতথ্য
    ● শিক্ষাতথ্য প্রকাশনী
    ● টিউটোরিয়াল
    ● ইতিহাসের তথ্য
    ● প্রবাসীদের তথ্য
    ● অন্যরকম তথ্য
    ● শিক্ষাতথ্য পরিবার
    সম্পাদক ও প্রকাশক: মুহাম্মাদ তছলিম উদ্দিন
    ২২৩ ফকিরাপুল (১ম লেন), মতিঝিল, ঢাকা থেকে সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত
    এবং প্রিন্ট ভার্সন : আলিফ প্রিন্টিং প্রেস, ২২১ ফকিরাপুল (১ম লেন), ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
    ফোন: ৭১৯১৭৫৮, মোবাইল: ০১৭১৫৬৬৫৫৯২। বিজ্ঞাপন: ০১৮১৯১৪৩৬৬৪,
    ইমেইল: shikshatotthow@gmail.com (নিউজ এন্ড ভিউজ), ad.shiksha2008.gmail.com (বিজ্ঞাপন)