
| Headline : |
|
বোয়ালখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
বার্তা প্রেরক:- প্রভাস চক্রবর্ত্তী, চট্টগ্রাম। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৯ সেপ্টেম্বর, ২০২০) :-
![]() দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ সোমবার। গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। এ উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুলের নেতৃত্বে নিজ বাড়ীতে সংক্ষিপ্ত ভাবে কেক কাটা ও এক আলোচনা সভাঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের নেতা নাছেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, বোয়ালখালী উপজেলা যুবলীগের নেতা আলতাফ হোসেন, ফিরোজ উদ্দীন, মিন্ঠু,দেলোয়ার। উপজেলা ছাত্রলীগের এম,এ মান্নান,শহীদুল ইসলাম, বোয়ালখালী এস,আই,কলেজের নয়ন উদ্দীন লিকন।পৌরসভার ছাত্রলীগের নেতা মোঃ জুঁয়েল শাহাদাত হোসেন, মোঃআজাদ হাসান প্রমুখ। |