
| Headline : |
|
বাঘায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
বার্তা প্রেরক:- গোলাম তোফাজ্জল কবীর মিলন, বাঘা, রাজশাহী। শিক্ষাতথ্য ডটকম।।
|
|
শিক্ষাতথ্য, ঢাকা (২৯ সেপ্টেম্বর, ২০২০) :-
![]() রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সংগঠন দোয়া ,আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি পালন করেন। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ,দোয়া ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেন। এর আগে সকালে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু সৈনিকলীগ পৃথক পৃথকভাবে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন। অপরদিকে আড়ানী পৌর মেয়র দুপুরে তাঁর কার্যলয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎসব করেন। সর্বশেষ বাদ মাগরিব উপজেলার ৭ টি ইউনিয়নে পৃথক-পৃথকভাবে মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া মোনাজাত শেষে কেক কেটে জন্মদিন পালন করেন। |